শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

ফের তোর্ষায় স্নান করতে নেমে মৃত্যু কিশোরীর

শেষ আপডেট:

কোচবিহার: একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে তোর্ষা। মঙ্গলবার কোচবিহার শহর সংলগ্ন কাড়িশাল এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় এক কিশোরী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনা শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে, সুহানা পারভীন নামে ওই কিশোরীর বাড়ি টাকাগাছের দর্জিপাড়ায়। কাড়িশালে সে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে মা ও দিদির সঙ্গে নদীতে স্নান করতে যায়। সে নদীতে নামলেই তলিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই খোঁজাখুঁজি করে তাকে নদী থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি ছয়জন তোর্ষায় তলিয়ে গিয়েছে। গত ১০ মে কালীঘাটে স্নান করতে নেমে দুই কিশোর মারা যায়। ১৫ এপ্রিল মধুপুরে এক যুবক প্রাণ হারিয়েছে। গত বছর ৭ নভেম্বর কাড়িশালে স্নান করতে নেমে দুই কিশোরী নিখোঁজ হয়ে যায়। তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। বারবার এধরনের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Jalpaiguri | জলপাইগুড়ি গুলি কাণ্ডে গ্রেপ্তার প্রভাবশালী প্রোমোটার আনন্দ ঘোষ! মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জলপাইগুড়ি: শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে গত বুধবার রাতে জলপাইগুড়ি...

West Bengal Winter Update | কালিম্পংকেও টেক্কা দিচ্ছে বীরভূম-নদিয়া! দার্জিলিংয়ের পরই রাজ্যের শীতলতম শহর এখন দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু...

Jalpaiguri | লস্কর জঙ্গিকে খতম করে ‘গ্যালান্ট্রি মেডেল’ পেলেন বানারহাটের ছেলে মেজর রাহুল রোকা

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: একা হাতে নিকেশ করেছিলেন লস্কর-ই-তৈবার একজন...

Biki Thapa Santosh Trophy Bengal | স্বপ্নপূরণ! আলিপুরদুয়ারের বিকি থাপা এবার সন্তোষ ট্রফির বাংলা দলে, খুশির হাওয়া ডুয়ার্সে

আয়ুষ্মান চক্রবর্তী, আলিপুরদুয়ার: সন্তোষ ট্রফির বাংলা দলে সুযোগ পেলেন...