সমলিঙ্গ সম্পর্কে ফাঁসির সাজা, ঘোষণা উগান্ডা সরকারের

শেষ আপডেট:

কাম্পালা: সমলিঙ্গ সম্পর্ক বিরোধী কড়া আইন আনল উগান্ডা সরকার। নয়া আইন অনুযায়ী, সমলিঙ্গে যৌনমিলনের অপরাধে ফাঁসির মতো শাস্তি হতে পারে। আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির মুখপাত্র জানিয়েছেন, এইচআইভি রোগীর সঙ্গে সমলিঙ্গের ব্যক্তি যৌন সম্পর্ক করলে বা নাবালক-নাবালিকার মধ্যে এরকম সম্পর্ক হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ফাঁসি পর্যন্ত হতে পারে। গত এপ্রিলে সমলিঙ্গ বিল নিয়ে উত্তাল ছিল উগান্ডা। কট্টরপন্থী এবং প্রগতিশীল উভয়পক্ষই বিলের পক্ষে এবং বিপক্ষে সরব হয়েছিলেন। অনুদান নিয়ে উগান্ডার অর্থনীতিকে সচল রাখা বিদেশি শক্তিও এই বিলের বিরোধিতায় সরব হয়েছিল। তা সত্ত্বেও চলতি মাসে উগান্ডার সংসদে বিলটি পাশ হয়ে যায়। সংসদে পাশ হওয়ার পর তড়িঘড়ি তা আইনে রূপান্তরিত করলেন প্রেসিডেন্ট মুসেভেনি। এমনিতে উগান্ডা সহ আফ্রিকার বহু দেশে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Modi Meloni viral video | হাসিতে গড়ালেন মোদি-মেলোনি! ‘মেলোডি’ টফি হাতে ইতালির প্রধানমন্ত্রীর বিশেষ রিলস কাঁপাল সোশ্যাল মিডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর আবহের মাঝেই...

Donald Trump Warning to Iran | ২-৩ দিনে নতুন করে হামলা…! ইরানকে ট্রাম্পের চরম আলটিমেটাম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ওয়াশিংটন বনাম তেহরানের পারদ চড়ল...

Narendra Modi-Donald Trump | আগামী মাসেই মুখোমুখি হবেন মোদি-ট্রাম্প! ‘দুই বন্ধু’র আলোচনায় কাটবে কি বাণিজ্য জট?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীঘ্রই মুখোমুখি হতে চলেছেন ভারতের...