সলমনকে খুনের হুমকি মেইল, ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: সলমন খানকে খুনের হুমকি মেইল পাঠানো ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, সলমনকে যে হুমকি মেইল পাঠিয়েছিল সে ডাক্তারি তৃতীয় বর্ষের ছাত্র। তিনি হরিয়ানার বাসিন্দা। তদন্তের স্বার্থে ছাত্রটির বিরুদ্ধে আর কোনও তথ্য জানায়নি পুলিশ। এই মুহূর্তে ডাক্তারি পড়তে সে ব্রিটেনে রয়েছেন। তাকে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসার প্রস্তুতি চালাচ্ছেন মুম্বই পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

মুম্বই পুলিশের আধিকারিকদের মতে, ইংল্যান্ডে থেকে ছাত্রটি নির্দিষ্ট মেইলে সলমন খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে শুধুমাত্র ভয় পাওয়ানোর জন্য। এর সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রারদের আসলে কোনও যোগ নেই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন, ভারতের সংবাদমাধ্যমে সলমন খানের প্রাণনাশের হুমকি দেওয়া মেইল ও ফোনকলের খবরগুলি ছেলেটির নজরে এসেছে। তাই সেও প্র‍্যাঙ্ক কলের মত একটি ভীতসন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। ছাত্রটি সলমনকে হুমকি দেওয়া মেইলে নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার সদস্য বলে পরিচয় দেয়।

গত এক-দেড় বছর ধরে তার কাছে আসতে থাকা লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া মেইল ও ফোনকলের জেরে জেরবার বলিউডের ‘দাবাং তারকা’। কিছুদিন আগেই মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘কিসিকা ভাই কিসি কি জান’-এর প্রচার পর্বে টেলিভিশনের একটি চ্যানেলে  সাক্ষাৎকার দিতে এসে তিনি জানান, ‘আমার চারিদিকে এখন শুধু বন্ধু আর বন্দুক। তাই সিকিউরিটি ইজ বেটার দ্যান ইনসিকিউরিটি। এটা ঠিক, আমাকে আমার নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। আগের মত খোলা রাস্তায় সাইকেল চালিয়ে যাওয়া এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এখন আমাকে এত বেশি নিরাপত্তারক্ষীদের বলয়ের মধ্যে ঘুরতে হচ্ছে যে আমার জন্য সাধারণ পথচারীদের চলাফেরা অসুবিধা হয়ে পড়ছে। এখন তো আমার চারপাশে শুধু শার্দূলরা ঘুরে বেড়াচ্ছে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...

Vedanta Power Plant Blast | বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষের আনন্দ ম্লান করে...