মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

Bangladesh F7 jet crash | বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ২৭, হাসপাতালে ভর্তি ৭৮ জন

শেষ আপডেট:

ঢাকা : ঢাকায় বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আটটা নাগাদ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মহম্মদ সায়েদুর রহমান একথা জানিয়েছেন।

সায়েদুর জানান, মৃতদের মধ্যে ২৫ জন শিশু এবং একজন পাইলট ও শিক্ষক রয়েছেন। ২০ জনের দেহ পরিবারের দেহ তুলে দেওয়া হয়েছে। ৪টি হাসপাতালে ভর্তি আছে ৭৮ জন। তিনি বলেন, ‘বার্নে সোমবার রাতে আরও আটজন মারা যায়। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮, বার্নে ৪২, ঢাকা মেডিকেলে তিনজন ভর্তি। ছয়টি দেহ শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে।’ বার্ন ইনস্টিটিউটে যারা আইসিইউ ও এইচডিইউতে আছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সায়েদুর রহমান।

ওপার বাংলার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলার বিমানঘাঁটি থেকে উড়েছিল এফটি-৭ বিজিআই বিমানটি। ওই বিমান চিনা সংস্থা ছেংদু এয়ারক্র্যাফ্ট কর্পোরেশনের তৈরি। তাতে ছিলেন একজন পাইলট। ওড়ার ১২ মিনিটের মাথায় ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার ওই বিমান। তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Amit Shah-Suvendu Adhikari | দিল্লিতে শা-শুভেন্দু সাক্ষাৎ! চলল আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, কী নিয়ে কথা হল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজার...

Macron India Visit | ভারত সফরে ‘বন্ধু’ ম্যাক্রোঁ! মোদির সঙ্গে বৈঠক মুম্বইয়ে, ১১৪টি রাফাল যুদ্ধবিমানে কি সিলমোহর আজই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পা...

Muhammad Yunus | বিদায়বেলায় ‘ভারতবিরোধী’ সুর! সেভেন সিস্টার্স ও তিস্তা নিয়ে ইউনূসের মন্তব্যে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় ভোটে বিএনপি-র বিপুল...

West Bengal SIR | ‘আইন মেনেই আধিকারিকদের সাসপেন্ড’, কঠোর ভাষায় জানিয়ে দিল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ...