চা বাগানের নালা থেকে উদ্ধার হরিণশাবক, শাবকের মায়ের খোঁজে বাগানে তল্লাশি বনকর্মীদের   

শেষ আপডেট:

বানারহাটঃ চা বাগানের নিকাশিনালা থেকে উদ্ধার হল হরিণ শাবক।  শনিবার সকালে  বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানে শ্রমিকরা কাজ করার সময় এইচ-৮ সেকশনে এই শাবকটিকে দেখতে পায়। অনুমান পাশেই মোরাঘাট জংগল থেকে শাবকটি কোনওভাবে চা বাগানের ভিতরে চলে আসে। এরপর শ্রমিকরা হরিণ শাবকটিকে আটকে রেখে বিন্নাগুড়ি বন্যপ্রান দপ্তরে খবর দেন। বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরের কর্মীরা এসে হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। তবে এত ছোট বাচ্চা কি করে একা চা বাগানে আসল তা জানার জন্য এদিন বনকর্মীরা চা বাগানে শাবকটির মায়ের খোঁজ করে। কিন্তু কোন বড় হরিণের খোঁজ  না পেয়ে বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায়।

মোরাঘাট চা বাগানের ডেপুটি ম্যানেজার অমল কুমার দাস জানান, কয়েকদিন আগে একই সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক হরিণ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। মনে হচ্ছে এদিনের উদ্ধার  শাবকটি ঐ হরিণটির সঙ্গে জংগল থেকে খাবার বা জলের সন্ধানে চলে আসে। নয়তো বা আরও হরিণ থাকতে পারে চা বাগানে। এত ছোট শাবক  কি করে নিকাশিনালায় এল তা নিয়ে আমরাও চিন্তিত।

বিন্নাগুড়ি বন্যপ্রান শাখার রেঞ্জার শুভাশিস রায় জানান, হরিণ শাবকটি বার্কিং ডিয়ার প্রজাতির। তিনমাস বয়সী স্ত্রী হরিণটি খুব ছোট থাকায় তার সুরক্ষার জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে।  সেখানেই শাবকটিকে দেখভাল করে বড় করা হবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...