রবিবার, ৮ মার্চ, ২০২৬

Delhi | দুর্গাপুরের পর দিল্লি! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের কলঙ্কিত শিক্ষাঙ্গন। প্রকাশ্য দিবালোকে বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা! ছিঁড়ে ফেলা হল নির্যাতিতার জামা! থানায় দায়ের হল লিখিত অভিযোগ। ঘটনায় উত্তাল দিল্লির (Delhi) আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়।

দিল্লির এক আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে পাঠরতা নির্যাতিতা। পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী জানা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে চার যুবক ওই ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে। ছিঁড়ে দেয় জামা। এমনকি তাঁর গোপনাঙ্গেও স্পর্শ করে। এরপর নির্যাতিতা ছাত্রীর এক আত্মীয় ময়দান গ্রাহী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশের একটি দল পাঠানো হয় ওই কলেজে। প্রাথমিক অভিযোগ পাওয়ার পর শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ (Police)। ক্যাম্পাসে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে এই কলেজ তৈরি করা হয়েছে। সেখানে এই কাণ্ড স্বাভাবিকভাবেই পড়ুয়া নিরাপত্তার দিক থেকে বড় প্রশ্ন বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Categories
Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...

Gurmeet Ram Rahim | যাবজ্জীবন থেকে মুক্তি! সাংবাদিক খুনের মামলায় নাটকীয় মোড়, বেকসুর খালাস রাম রহিম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০২ সালের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি...

LPG Price Hike | মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: দেশে রান্নার গ্যাসের দামে বড় কোপ, এক ধাক্কায় ৬০ টাকা বাড়ল সিলিন্ডার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের (Iran-Israel Conflict) আঁচ...