বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Delhi AQI Level | শীতের শুরুতেই মাত্রাতিরিক্ত দূষণ! রবি সকালে ‘অত্যন্ত খারাপ’ দিল্লির বাতাসের মান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের শুরুতেই মাত্রাতিরিক্ত দূষণ দিল্লিতে (Delhi AQI Level)। রবিবার সকাল থেকেই ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রাজধানীর বাতাসের গুণগত মান। চারিদিকে ছেয়ে রয়েছে ঘন ধোঁয়াশা। রীতিমতো নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে রাজধানীতে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুসারে, রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান রেকর্ড করা হয়েছে ৩৯১। অন্যদিকে, জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআরের (NCR) বেশিরভাগ এলাকাতেই ৪০০ পেরিয়েছে দূষণের মাত্রা। অর্থাৎ সেসব জায়গায় দূষণ রয়েছে ‘বিপজ্জনক’ পর্যায়ে। দূষণের মাত্রা সর্বোচ্চ ছিল বাওয়ানাতে (৪৩৬)। এছাড়াও বুরারি, অশোক বিহার, আলিপুর এবং আনন্দ বিহারে দূষণের মাত্রা যথাক্রমে ৪৩০, ৪১৬, ৪১৪ এবং ৪১৬ রেকর্ড করা হয়েছে।

তবে নয়ডায় দূষণের মাত্রা একইরকম থাকলেও সামান্য কম ছিল। সেখানের বাতাসের গুণমান ছিল ৩৯২। গ্রেটার নয়ডায় একিউআই ছিল ৩৬৫। গাজিয়াবাদেও ছিল ৩৮৭। কিন্তু এই জায়গাগুলির তুলনায় কিছুটা ভালো পর্যায়ে রয়েছে গুরুগ্রাম। সেখানে রবিবার সকালে একিউআই ছিল ২৫৪।

আগামী কয়েকদিন দিল্লির বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দীপাবলির পর থেকে দিল্লি-এনসিআরে ‘খারাপ’ কিংবা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রয়েছে বাতাসের মান। যা মাঝেমধ্যে নেমে গিয়েছে ‘বিপজ্জনক’ পর্যায়েও।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...

Bangladesh Election | বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে নির্বাচনের পথে পা বাড়াল...

Rahul Gandhi | শীর্ষ পদে নিয়োগেও কি এবার সংরক্ষণের অঙ্ক? রাহুল গান্ধির ‘নোট অফ ডিসেন্ট’ এবং এক অস্বস্তিকর প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের সর্বোচ্চ স্তরে যখন...

Lionel Messi | ভারতের মাটিতে পা রাখছেন মেসি, ‘ফুটবল-দেবতা’র দর্শনের অপেক্ষায় ভক্তরা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের...