রবিবার, ৮ মার্চ, ২০২৬

Delhi | দিল্লির পীরাগড়ী ফ্লাইওভারে রহস্যমৃত্যু: গাড়ির ভেতর থেকে উদ্ধার ৩ জনের নিথর দেহ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পীরাগড়ী (Peeragarhi) ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক নারী সহ তিনজনের দেহ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে এক পুরুষ ও এক নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তৃতীয় ব্যক্তির বয়স ৬০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহে প্রাথমিক পর্যবেক্ষণে কোনও ধস্তাধস্তি বা চুরির চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি কোনও সাধারণ অপরাধ বা ছিনতাইয়ের ঘটনা বলে মনে করছেন না তদন্তকারীরা।পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার (Poisoning) কারণে এই তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনও অপরাধ, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দিল্লির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ফরেনসিক ও পুলিশি দল গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পর দেহ তিনটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মৃতদের পরিচয় শনাক্ত করা এবং ওই গাড়িটি ওই এলাকায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...