Delhi Water Crisis | জলসংকট মেটানোর দাবিতে বিক্ষোভ বিজেপির, ছত্রভঙ্গ করতে ছোড়া হল জলকামান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির জলসংকট (Delhi Water Crisis) সমাধানের দাবিতে সরব বিজেপি। শনিবার এই দাবিতে ওখলায় জল বোর্ডের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা (BJP Protest)। শেষে জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দিল্লি পুলিশ (Delhi Police)। জলসংকটের মধ্যে অতিরিক্ত জল খরচ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পুলিশি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

তীব্র গরমে দিল্লির অনেক জায়গাতেই পানীয় জলের অভাব দেখা দিয়েছে। চাণক্যপুরীর সঞ্জয় ক্যাম্প এবং গীতা কলোনি এলাকায় জলসংকট দেখা দিয়েছে। এক বালতি জল ভরতে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে এদিন জল বোর্ডের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রমেশ বিদুরী। কিন্তু বিজেপি কর্মীরা পৌঁছোতেই জল বোর্ডের সামনের এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। আর তা নিয়েই এবার সমালোচনার মুখে পড়তে হয়েছে পুলিশকে। কীভাবে জলসংকটের মধ্যে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ এত জল নষ্ট করল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...

Mamata Banerjee | পরাজয়ের মেঘে নতুন সূর্যের খোঁজ? কালীঘাটে মমতার ‘নিরেট সোনা’র বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়সড়ো ধাক্কা...