উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল গরমে পুড়ছিল দিল্লি(Delhi) সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। গত সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল রাজধানী। ৫২.৯ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছিল। পাশাপাশি নাগপুরের তাপমাত্রা ছিল ৫৬ ডিগ্রি। তীব্র গরমে মৃত্যু হয়েছে অন্তত ৮৭ জনের। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। সূত্রের খবর, আগামী তিন দিন গরমের দাপট কিছুটা কমবে। সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে।
আবহবিদরা জানাচ্ছে, সোম এবং মঙ্গলবারে দিল্লিতে বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও এক লাফে অনেকখানি কমে যাবে। কেবল দিল্লি নয়, রাজস্থানেও হতে পারে বৃষ্টি। ইতিমধ্যেই রবিবার দিল্লি সহ একাধিক এলাকায় তাপমাত্রা কমেছে। যদিও ৪০ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ছিল।



