দেওগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

শেষ আপডেট:

রাঙ্গালিবাজনা: এক গৃহবধূর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁওয়ে। মৃত মহিলার নাম মরিয়ম নেছা (৪১)।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে রান্নাঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়মের দেহ ঝুলতে দেখা যায়। ঘটনাস্থলে যায় ফালাকাটা থানার পুলিশ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দোকানেরপাড়ে ব্যক্তিগত কাজ করে বাড়ি ফেরার পরই মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতার স্বামী মফিজুল ইসলামের বক্তব্য, এটি আত্মহত্যার ঘটনা। এমনকি স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও তাঁর দাবি।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। রবিবার দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হবে। শনিবার সন্ধ্যে পর্যন্ত থানায় কোনও অভিযোগ জমা পড়েনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...

Train Cancelled | ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু, আরও ট্রেন বাতিলের আশঙ্কা!

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একেই কর্মীসংকট, তার মধ্যে দিনের পর...