চালকের ভুলেই লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল! ভোগান্তিতে যাত্রীরা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সিগন্যাল মেনে না চলায় তেলবাহী মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে বর্ধমান-ব্যান্ডেল লোকালের। ঘটনাটি ঘটে শক্তিগড়ে কাছে। ধাক্কার ফলে লোকাল ট্রেনটির প্রথম বগি লাইনচ্যুত হয়ে মাটিতে নেমে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। পূর্ব রেল জানায়, চালকের গাফিলতির কারণেই এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ৩ নম্বর লাইন থেকে ৭ নম্বর লাইনে চেঞ্জ করার সময় সিগন্যাল না মানায় একই লাইনে দুটি ট্রেন চলে আসে। বুধবার রাতে দুর্ঘটনার খবর পেতেই শক্তিগড় স্টেশনের কাছে দুর্ঘটনাস্থলে ছুটে যান পূর্ব রেলের জিএম অমিতকুমার দ্বিবেদী-সহ শীর্ষ কর্তারা। ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে ১০ ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-বর্ধমান কর্ড। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ঘটনার পর চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেল।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...