Devipur New Road | মেঠোপথ থেকে পিচ রাস্তা: দেবীপুরের চওড়া পথেই ছুটছে পূজা-অঞ্জুদের সাইকেল

শেষ আপডেট:

প্রথমবার এই গ্রাম এমন রাস্তা পেল। আগে মেঠোপথে চলাচল করতে খুব কষ্ট হত বাসিন্দাদের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে ৩ কিমি এই রাস্তা পেয়ে খুশি ৮ থেকে ৮০ সকলেই

কৌশিক দাস, ক্রান্তি: ঝাঁ চকচকে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে স্কুলের পথে যাচ্ছিল পূজা ওরাওঁ, অঞ্জু বেগম, কিরণ ওরাওঁরা। ওরা সকলেই রাজাডাঙ্গা পেন্দা মহম্মদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া। দেবীপুরের (Devipur New Road) নতুন গ্রাভেল রোডে স্বচ্ছন্দে স্কুলের পথে যাওয়ার সময় একগাল হেসে সকলে জানাল, প্রথমবার এমন রাস্তা পেলাম। আগে মেঠোপথ ধরে স্কুলে যেতে খুব কষ্ট হত। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের (North Bengal Development Department) অর্থে ৩ কিমি এই রাস্তা পেয়ে খুশি ৮ থেকে ৮০ সকলেই।

বছরখানেক আগে রাস্তাটি নির্মাণ হয়। দেবীপুর ছাড়াও উত্তর মাঝগ্রাম, আনন্দপুর, ধলাবাড়ি, দুধিবস্তি মিলিয়ে অন্তত ১২ হাজার বাসিন্দা উপকৃত রাস্তার কারণে। তবে প্রশাসনের ইচ্ছেয় গ্রামবাসী এই রাস্তা পায়নি। বাসিন্দারা কার্যত ছিনিয়ে এনেছেন এই রাস্তা।

রাজাডাঙ্গা (Rajadanga) শাসকদলের অন্যতম ভোটব্যাংক। মালের বিধায়ক তথা অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইককে দু’হাত তুলে ভোট দিয়ে এসেছেন এই এলাকার ভোটাররা। ভোটে জিতে দু’বার মন্ত্রী হওয়ার পর বাসিন্দাদের একটাই দাবি ছিল ঝাঁ চকচকে পাকা রাস্তা। সেই রাস্তাও হয় না। অবশেষে বহু আন্দোলন, লড়াই করে নিজেদের দাবি কার্যত আদায় করেছে জনগণ।

বাজারের মোড়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল স্থানীয় রহমান আলির সঙ্গে। তাঁর কথায়, ‘কেন আমরা সুন্দর রাস্তা পাব না বলুন তো? আমরাও তো ভোট দিই। গ্রামের উন্নয়ন হবে না কেন। এখন রাস্তা হওয়ায় আমরা খুশি।’

দেবীপুরের এই রাস্তা আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে অক্সিজেন জোগাবে। বছরখানেক আগে রাস্তার দাবি নিয়ে শাসকদলকে যথেষ্ট বেকায়দায় পড়তে হয়েছিল।

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায়ের বক্তব্য, ‘মন্ত্রীর কাছে আমরা গ্রামবাসীর তরফে রাস্তাটি নিয়ে দাবি রেখেছিলাম। তিনি আমাদের কথা রেখেছেন। কিছুদিনের মধ্যে জলের সমস্যাও মিটে যাবে।’

রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখা হল সুবোধ রায়ের সঙ্গে। তাঁর কথায়, ‘কিছু চাষের জমি আছে। মাঠের ফসল গাড়ি করে নিয়ে যেতে অতিরিক্ত টাকা দিতে হত। কেনই বা নেবে না? জলকাদায় গাড়ি ঢোকাই সমস্যার ছিল। এখন সেই সমস্যা একেবারেই নেই।’ রহমান সাহেব বলেন, ‘আগে এই রাস্তায় গাড়ি তো দূরের কথা, টোটো পর্যন্ত আসতে চাইত না। এখন ঝকঝকে রাস্তায় ছেলেমেয়েরা কী সুন্দর সাইকেলে করে স্কুলে যাচ্ছে। দেখেও চোখ জুড়িয়ে যায়।’ দেবীপুরের চওড়া রাস্তা গ্রামের সকলের মুখেই যেন চওড়া হাসি ফুটিয়েছে। গ্রামের ভোলবদল করে দিয়েছে যেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...