বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Bolla Kali | স্টেশনে থিকথিকে ভিড়, ঝুঁকি নিয়ে যাতায়াত! বোল্লাকালীপুজোর জন্য স্পেশাল ট্রেনের দাবি ভক্তদের

শেষ আপডেট:

গাজোল: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লাকালীপুজোর (Bolla Kali) সময় স্পেশাল ট্রেনের (Special Train) দাবিতে ফের সরব হলেন ভক্তরা। শনিবার সকাল থেকেই গাজোল স্টেশন চত্বরে ছিল থিকথিকে ভিড়। কেননা বলতে গেলে প্রায় বিনা পয়সাতেই ট্রেনে করে বোল্লামেলার দোরগোড়ায় পৌঁছে যাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাসের থেকে প্রথম পছন্দ ট্রেনই। তাই প্রাণের ঝুঁকি নিয়েই ট্রেনে চেপে মেলার উদ্দেশে যাচ্ছেন পুণ্যার্থীরা।

প্রবল ভিড়ে নাজেহাল একাধিক পুণ্যার্থীরা দাবি করেছেন, কলকাতায় যেমন বিভিন্ন উৎসবের সময় পুণ্যার্থীদের জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়, তেমনি বোল্লাকালীপুজো উপলক্ষ্যে কয়েকদিনের জন্য পুজো স্পেশাল ট্রেন দিলে পুণ্যার্থীরা কষ্ট কম পেত। তবে গাজোল স্টেশনে প্রতিটি ট্রেনের স্টপেজ ২ মিনিট হলেও আরও বেশ কিছুক্ষণ দাঁড়াচ্ছে ট্রেন।

এদিন ভোরেই গাজোল স্টেশনে চলে আসেন হাজারেরও বেশি পুণ্যার্থী। সকলেরই উদ্দেশ্য ছিল শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে চেপে বোল্লায় যাওয়া। কিন্তু ভিড়ের কারণে সেই ট্রেনে সবাই উঠতে পারেননি। তাই বাকিরা অপেক্ষা করছিলেন পরবর্তী ট্রেন মালদা-বালুরঘাট প্যাসেঞ্জারের জন্য। এরই মাঝে আরও কয়েক হাজার পুণ্যার্থী এসে উপস্থিত হন স্টেশনে। যার ফলে ওই ট্রেনেও সবাই উঠতে পারেননি। শেষমেষ নবদ্বীপ ধাম-বালুরঘাটগামী ট্রেনে করে বাকি পুণ্যার্থীরা বোল্লার উদ্দেশে রওনা দেন। অনেকে অবশ্য শেষে সড়কপথেই রওনা দেন।

গাজোল রেলস্টেশনের স্টেশনমাস্টার ইমরান কবীর বলেন, ‘ভোরবেলা থেকেই হাজার হাজার পুণ্যার্থী স্টেশনে এসে জড়ো হতে থাকেন। একটু সকাল হতেই ভিড় আরও বেড়েছে। সব মিলিয়ে সংখ্যাটা দশ হাজারের উপরে তো হবেই।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...

Deshbandhu Para Shris Ch. Primary School | পড়ুয়া মাত্র ১৭, ধুঁকছে শ্রীশ চন্দ্র প্রাথমিক স্কুল

ভাস্কর শর্মা, ফালাকাটা: প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে ৫৩ বছর।...

Tufanganj hospital | রোগীর পাশে কুকুর-বিড়াল, উদাসীনতার ছবি তুফানগঞ্জ হাসপাতালে

বাবাই দাস, তুফানগঞ্জ: রোগীর বেডের নীচে তিড়িংবিড়িং করে ঘুরে...

Cooch Behar Bhavan | কোচবিহার ভবনের ভাড়ায় চক্ষু চড়কগাছ

গৌরহরি দাস, কোচবিহার: কলকাতার সল্টলেকে থাকা কোচবিহার ভবনের (Cooch...