Balurghat | অলংকার ছাড়াই পূজিত হচ্ছেন বুড়ি কালীমাতা! মন খারাপ ভক্তদের

শেষ আপডেট:

বালুরঘাট: শতাব্দী প্রাচীন বালুরঘাটের অধিষ্ঠাত্রী বুড়াকালী মাতার বাৎসরিক পুজোয় জেলার বিভিন্ন প্রান্তের ভক্ত সহ জেলার বাইরের প্রচুর ভক্ত জমায়েত হন মন্দির প্রাঙ্গনে। সকাল থেকেই পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন পড়ে। কিন্তু এবারে ভক্তদের কিছুটা মন খারাপ। কারণ এবারে গয়না বিহীন ভাবেই পুজো নিতে হচ্ছে বুড়ি কালীমাতাকে। সোনার মুখমন্ডলের বদলে রুপোর মুখমণ্ডলে এবারে পূজিত হবেন দেবী। কারণ ব্যাংকের লকারেই থেকে গিয়েছে সোনার মুখমন্ডল ও অন্যান্য অলংকার।

জানা গিয়েছে, মন্দির কমিটির সম্পাদক তথা স্বর্ণ ব্যবসায়ী গোপাল পোদ্দার বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ।। তাঁর কাছেই রয়েছে ব্যাংকের লকারের চাবি। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে তিনি বা তাঁর পরিবার,  কিছুতেই ওই চাবির ঠিকানা জানাতে পারেননি। এদিকে ওই পুজো কমিটির তরফেও ব্যাঙ্কে যোগাযোগ করা হলেও টানা কয়েকদিন ছুটি চলায়, সেই পন্থাও কাজে আসেনি। ফলে বুড়ি কালী মাতাকে এবারে অলংকার বিহীনভাবে এই চৈত্র সংক্রান্তির পূজো নিতে হচ্ছে।  আর এতে স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...