Dhaka-Karachi Flight | আকাশপথে জুড়ছে ঢাকা-করাচি, ২৯ জানুয়ারি থেকে ডানা মেলছে ‘বিমান বাংলাদেশ’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল (Dhaka-Karachi Flight)। ২৯ জানুয়ারি থেকে এই রুটে পুনরায় ডানা মেলবে বাংলাদেশের সরকারি বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ (Biman Bangladesh Airlines)। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন যাত্রাপথের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে দু’দিন—প্রতি বৃহস্পতিবার এবং শনিবার এই রুটে আন্তর্জাতিক বিমান পরিচালিত হবে। সময়সূচি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ঢাকা থেকে করাচি যেতে যে সময় লাগবে, ফিরতি পথে তার চেয়ে ৪০ মিনিট কম সময় লাগবে। ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় বিমান ছেড়ে করাচিতে পৌঁছোবে পাকিস্তানের সময় রাত ১১টায়। বাংলাদেশের ঘড়ি পাকিস্তানের চেয়ে এক ঘণ্টা এগিয়ে থাকায়, ঢাকা থেকে করাচি যেতে মোট সময় লাগবে চার ঘণ্টা। অন্যদিকে, করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় (বাংলাদেশের সময় রাত ১টা) রওনা দিয়ে বিমানটি ঢাকায় পৌঁছোবে ভোর ৪টে ২০ মিনিটে। অর্থাৎ ফিরতি পথে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা ২০ মিনিট।

আকাশপথের এই ভৌগোলিক ও সময়ের পার্থক্যের কারণ মূলত বাতাসের গতিবেগ ও রুট ডাইনামিকস। কর্তৃপক্ষের আশা, এই সরাসরি উড়ান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং পারিবারিক যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে যারা তৃতীয় কোনো দেশ হয়ে ঘুরে করাচি যেতেন, তাদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে।

তবে আপাতত এই রুটটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। ইসলামাবাদ (Islamabad) আগামী ৩০ মার্চ পর্যন্ত বিমান চালানোর অনুমতি দিয়েছে। এই তিন মাস যাত্রীদের চাহিদা, জনপ্রিয়তানির্ভর বাণিজ্যিক কার্যকারিতা পর্যবেক্ষণ করবে দুই দেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। ফল ইতিবাচক হলে ৩০ মার্চের পর স্থায়ীভাবে এই রুটটি অনুমোদিত হবে এবং প্রয়োজনে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...