WB Election 2026 | মাঝরাত অবধি চলবে ভোট? ধনিরামপুরে ইভিএম ‘স্লো’, লাইনেই দাঁড়িয়ে কয়েকশো ভোটার!

শেষ আপডেট:

শান্ত বর্মন, জটেশ্বর: রাত বাড়তে থাকলেও কমার নাম নেই লাইনের দৈর্ঘ্য। ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘাটপাড় সরুগাওয়ের ২২ নম্বর বুথে দেখা দিল চরম বিপত্তি। ভোটগ্রহণ (WB Election 2026) শুরু হয়েছিল নির্ধারিত সময়েই, কিন্তু যান্ত্রিক গোলযোগ বা ইভিএম (evm) ‘স্লো’ হওয়ার কারণে রাত অবধি লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকশো মানুষ।

ঘাটপাড় সরুগাওয়ের এই বুথে মোট ভোটার সংখ্যা ১২৬৬। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট দেওয়ার গতি অত্যন্ত ধীর হওয়ার কারণে রাত গড়িয়ে গেলেও এখনও প্রায় ৩০০ জন মহিলা ও পুরুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রয়োগের অপেক্ষা করছেন। যে গতিতে বর্তমানে ভোট চলছে, তাতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে রাত ১২টা বেজে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ ভোটারদের মধ্যে ক্লান্তি ও বিরক্তি দেখা দিয়েছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের...

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...