শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Dharmendra’s asthi visarjan | হরিদ্বারে অস্থি বিসর্জন ধর্মেন্দ্রর, কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল, আবেগপ্রবণ সানিও

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। আর তাঁর প্রয়াণের দিন দশেক বাদে এবার হরিদ্বারে অভিনেতার শ্রাদ্ধকর্ম সেরে অস্থি বিসর্জন (Dharmendra’s asthi visarjan) করা হল। বুধবার কড়া নিরাপত্তার মধ্যে, গঙ্গার তীরে অস্থি বিসর্জন সম্পন্ন করলেন দেওল পরিবারের সদস্যরা। সানি দেওল, ববি দেওল, করণ দেওল সহ পরিবারের অন্য সদস্যরা সাদা পোশাক পরে উপস্থিত হন হরিদ্বারের ভিআইপি ঘাটে। চিতাভস্ম বিসর্জনের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

এদিন হরিদ্বারের শ্রাবণ নাথ নগরের পিলভিট হাউস ঘাটে পৌঁছান দেওলরা। সেখানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ‘হি ম্যানে’র শ্রাদ্ধশান্তির পুজোপাঠ হয়। এরপর হর কি পৌরি ঘাটে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করেন নাতি করণ দেওল। এদিন শেষকৃত্যের মতো গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন সানি-ববিরা। তাই অস্থি বিসর্জনের দিনও খবর বাইরে না যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছিল।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সানিপুত্র করণকে ঠাকুরদার অস্থি বিসর্জন করতে। নীল-সাদা তোয়ালে দিয়ে গা ঢেকে রেখেছিলেন প্রত্যেকে। অস্থি বিসর্জনের পর কান্নায় ভেঙে পড়েন ববি দেওল। পাশে দাঁড়ানো সানিও আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিন অস্থি বিসর্জনের পর দেওলরা জলি গ্র্যান্ট বিমানবন্দরে যান। সেখান থেকে এদিনই মুম্বইয়ের (Mumbai) উদ্দেশে রওনা হন তাঁরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Anirban Chakrabarti | দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন ‘একেন বাবু’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী...

Ranbir Kapoor-Alia Bhatt | প্রায় দেড় বছর ধরে চলছিল কাজ, ২৫০ কোটির নতুন বাংলোর গৃহপ্রবেশের ছবি পোস্ট আলিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় দেড় বছর ধরে চলছিল...

Malaika Arora | ‘হাঁটুর বয়সি ছেলের সঙ্গে প্রেম করলেই মেয়েদের দোষ!’ নতুন সম্পর্কে সিলমোহর মালাইকার?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দাম্পত্য ভেঙে...

Aryan Khan | বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ কি নিয়তির পরিহাস! বিতর্ক...