বকেয়া বেতন প্রদানের দাবিতে ধর্না গরুমারার অস্থায়ী কর্মীদের

শেষ আপডেট:

চালসা: গত প্রায় চার মাস ধরে বেতন পাননি গরুমারা বন্যপ্রাণী বিভাগের অধীনে থাকা অস্থায়ী বনকর্মীরা। বকেয়া বেতন প্রদান সহ সমকাজে সমবেতন, স্থায়ীকরণ করার দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্না শুরু করলেন কর্মীরা। শুক্রবার মূর্তি টিকিট কাউন্টারের সামনে দাবির ব্যানার লাগিয়ে ওই ধর্নায় বসেন তাঁরা। এদিনের এই ধর্নায় তৃণমূলের ঝান্ডাও দেখা যায়।

জানা গিয়েছে, গরুমারার বিভিন্ন বন বাংলো, ক্যাম্প সহ টহলদারির কাজ করেন ওই সমস্ত কর্মী। বন ও বন্যপ্রাণী রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা। ওই সমস্ত কর্মীরা মাসে ৪ থেকে ৫ হাজার টাকা করে বেতন পান। কিন্তু গত প্রায় চার মাস থেকে তাঁরা বেতন পাননি। আর এতেই সমস্যায় পড়েছেন কর্মীরা। বিষয়টি লিখিতভাবে বন আধিকারিকদের জানিয়েও কোনও কাজ না হওয়ায় আজ থেকে ওই ধর্না শুরু করেন তাঁরা। বেতন প্রদান না করা হলে এই ধর্না কর্মসূচি চলতেই থাকবে বলে কর্মীরা হুশিয়ারি দেন। আন্দোলনকারীদের একাংশ জানান, পাঁচ মাস হতে চলছে কিন্তু এখনও আমাদের বেতন দেওয়া হয়নি। ফলে সংসার চালাতে সমস্যা হচ্ছে। দাবির বিষয়ে লিখিতভাবে বন আধিকারিকদের জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আজ থেকে অনির্দিষ্টকালের ধর্না শুরু করা হল। এদিন বিকেল পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কোনও আধিকারিক কথা বলতে আসেননি। তাই কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...