Dhurandhar 2 Trailer | বক্সঅফিসে ঝড় তুলতে আসছে ‘ধুরন্ধর ২’, ট্রেলারে রণবীরের বিস্ফোরক সংলাপে কাঁপছে নেটপাড়া!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর পর এবার আসছে সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। অবশেষে ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে (Dhurandhar 2 Trailer)। পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) এই ছবি যে আগের তুলনায় অনেক বেশি অন্ধকার, রক্তাক্ত এবং রাজনৈতিকভাবে উত্তপ্ত হতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলল ট্রেলারে।

প্রথম ভাগ বক্স অফিসে ইতিহাস গড়ার পর, দ্বিতীয় ভাগে রণবীর সিংকে (Ranveer Singh) দেখা যাবে আরও বিধ্বংসী মেজাজে। জসকিরত সিং রঙ্গী এবং হামজা আলি মাজারি—এই দুই ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি। ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্ত হল রণবীরের সেই সংলাপ, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “পাকিস্তান কা মুস্তকবিল অব হিন্দুস্তান তয় করেগা” (পাকিস্তানের ভবিষ্যৎ এবার ভারত ঠিক করবে)।

ট্রেলারে দেখা গিয়েছে লিয়ারি অঞ্চলে রহমান ডাকাইতের মৃত্যুর পর তৈরি হওয়া এক চরম অরাজকতা। ক্ষমতার এই লড়াইয়ের মাঝেই উদয় হয় হামজার ছায়া। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় সঞ্জয় দত্তের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। তাঁর মুখে, “রো কিউ রাহা হ্যায় লালে… জাঁহা দর্দ হ্যায় ওয়াহাঁ মর্দ হ্যায়” সংলাপটি ইতিমধ্যেই ভাইরাল। অন্যদিকে, আর মাধবন থাকছেন মাস্টারমাইন্ড অজয় সান্যালের চরিত্রে এবং অর্জুন রামপালকে দেখা যাবে ঠান্ডা মাথার আইএসআই মেজর ইকবালের ভূমিকায়।

ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে এই সিনেমা। এর আগে যশ অভিনীত ‘টক্সিক’-এর সঙ্গে সংঘাতের সম্ভাবনা থাকলেও, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সেই ছবির মুক্তি পিছিয়ে যাওয়ায় আপাতত বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Puja Banerjee | হাতে প্রেগন্যান্সি কিট, মুখে হাসি! দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত পূজা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেলেবপাড়ায় খুশির হাওয়া। বলিউডের ‘মস্তানি’...

WB Election 2026 | বাস যাচ্ছে নির্বাচনী ডিউটিতে, রাস্তায় দাঁড়িয়ে নাভিশ্বাস যাত্রীদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Election...

Leopard Caged | ভোটের মুখে স্বস্তি! ১৭ দিনের টানটান উত্তেজনা শেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফালাকাটা: একদিকে যেমন ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে...