Donald Trump : বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প? যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দাবি খারিজ সরকারি সূত্রে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার প্রশ্নে বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে কোন আলোচনাই হয়নি। কেন্দ্রীয় সরকারের সূত্রে এমনটাই জানা গেছে। উল্লেখ্য, গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেন, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ না করলে দুই দেশের সঙ্গেই মার্কিন বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এই দাবির পরেই ফের একবার শোরগোল পড়ে যায়। তবে কি ট্রাম্পের অবস্থানের কাছে নতি স্বীকার করেই ভারতকে বাধ্য হয়ে যুদ্ধবিরতি স্বীকার করে নিতে হয়েছিল কিনা সেই প্রশ্ন ওঠে।

এখনও সরকারিভাবে এর প্রতিক্রিয়ায় কিছু না জানানো হলেও, সূত্র মারফত জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে শনিবার বিকেলে যে আলোচনা হয়েছে তাতে বাণিজ্যের প্রসঙ্গ আসেনি।
গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক তার আগেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক কর্মসূচিতে, ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেন। যা ভারতের অস্বস্তি বাড়িয়ে দেয়। এমনিতেই ট্রাম্প যুদ্ধবিরতির কথা টুইট করে সবার আগে ঘোষণা করায় দেশে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। এরপর ট্রাম্পের মুখে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারির কথা উঠে আসায় ফের একবার সরকারি স্তরে অস্বস্তি শুরু হয়। তবে সূত্র মারফত জানা গেছে, এমন কোন আলোচনা যুদ্ধ বন্ধের প্রাক শর্ত হিসেবে উঠে আসেনি।

উল্লেখ্য শনিবার বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান দুই দেশ। যদিও তার ঘন্টা তিনেকের মধ্যেই, যুদ্ধবিরতি বন্ধ করে জম্মু-কাশ্মীরে পাক সীমান্তে গুলি বর্ষণ করে পাক সেনা। মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। যার কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। তারপর থেকে অবশ্য রবিবার ও সোমবার রাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আপাতত সীমান্ত এলাকায় স্থিতাবস্থা বজায় রয়েছে। তবে সতর্ক রয়েছে ভারতীয় সেনা

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | তদন্ত চলবে, তবে মিলল স্বস্তি! হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...