Nitin Nabin | ‘দিদির উল্টো গণনা শুরু, জঙ্গলরাজ উপড়ে ফেলবে বিজেপি!’ দুর্গাপুর থেকে চরম হুঁশিয়ারি নিতীন নবীনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ সফরে এসে শিল্পাঞ্চল দুর্গাপুরের মাটি থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। বুধবার বর্ধমান বিভাগের দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত সভায় তোলাবাজি, দুর্নীতি এবং ‘জঙ্গলরাজ’ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। সাফ জানিয়ে দেন, উত্তরপ্রদেশ বা বিহারের মতো এবার বাংলা থেকেও ‘অরাজক’ সরকারকে উৎখাত করার সময় এসে গিয়েছে।

তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীদের সরাসরি ‘তোলাবাজ’ আখ্যা দিয়ে নিতিন নবীন বলেন, ‘বাম জমানার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসে আপনি দুর্নীতি রোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন আপনি নিজেই দুর্নীতির বড় কারখানা খুলে বসেছেন।’ শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তাঁর তীক্ষ্ণ খোঁচা, ‘তৃণমূলের অনেক নেতা এখন জেলে, কেউ কেউ আবার বেলে। তবে যারা বেলে আছেন, তাঁদেরও জেলে যেতে হবে। কাউকেই ছেড়ে কথা বলা হবে না।’

দুর্গাপুরের সভা থেকে পুলিশ ও প্রশাসনের কর্তাদের (DM-OSD) কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘এটা চারদিনের সরকার, এদের কথায় নাচবেন না। আপনারা জনগণের সেবক, কাঠের পুতুল হবেন না।’

পাশাপাশি বিজেপি কর্মীদের মনোবল বাড়িয়ে তিনি ঘোষণা করেন, ‘আপনারা কেবল সংঘর্ষ চালিয়ে যান, এক একজন কর্মীর পিছনে গোটা বিজেপি পরিবার দাঁড়িয়ে আছে।’ মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘দিদি, বাংলার জনতা আপনার সরকারের উল্টো গণনা শুরু করে দিয়েছে। এখন ওই দিন দূরে নেই যখন বাংলার বিকাশে বিজেপি পাশে থাকবে।’

দুর্গাপুরের এই সাংগঠনিক সভা থেকে নিতিন নবীনের এই আক্রমণাত্মক মেজাজ আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chandranath Rath murder case | খুনিদের ‘ডিজিটাল’ ভুল! বালি টোলপ্লাজার ইউপিআই ট্রানজ্যাকশন! চন্দ্রনাথ খুনের ঘাতকদের ডেরায় পৌঁছাতে মরিয়া পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ...

Vijay | তামিলনাডুর মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা, নজর নারী সুরক্ষায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির আঙিনায় নতুন এক...

TMC internal conflict | তৃণমূলের অন্দরে ‘উত্তর-দক্ষিণ’ যুদ্ধ, ভাঙনের মুখে উত্তর কলকাতার দুর্গ! সুদীপের মন্তব্য ঘিরে বিদ্রোহ দলে    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস...

অটলজির সেই রাজধর্ম পালন করতে হবে

মাখনলাল সরকার জীবনের আটানব্বইটা বসন্ত পেরিয়ে আজ যখন স্মৃতির পাতায়...