‘কাকে টাকা দিয়েছে সেই ডাকাতদের সামনে আনতে হবে’, চাকরি বাতিল নিয়ে দাবি দিলীপের

শেষ আপডেট:

কলকাতা: ‘এঁদের শুধু পোস্ট বাতিল করলে হবে না, কাকে টাকা দিয়েছে সেই ডাকাতদের সামনে আনতে হবে। তাদেরকে সাজা দিতে হবে। না হলে তারা আবার লোককে ধোকা দেবে।’ শনিবার খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

পাশাপাশি দুর্নীতির অংকের হিসেব দিলেন তিনি। দিলীপের কথায়, ‘৩৬ হাজার লোককে চাকরি দিয়েছিল, সেখানে মাথা পিছু যদি ১০ লক্ষ করে টাকা নেওয়া হয়, তাহলে ৩,৬০০ কোটি টাকা লুট করা হয়েছে।’ দিলীপের বক্তব্য, একটা যুগ পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। যত দুর্নীতি হয়েছে সব দায় মুখ্যমন্ত্রীর। নৈতিকতার খাতিরে তাঁর পদত্যাগ করা উচিত বলে দাবি করেন বিজেপি নেতা।

পাশাপাশি, দিলীপ জানান, গতকাল তিনটি রায় এসেছে সরকারের বিরুদ্ধে। দ্য কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবং রাজ্যে প্রাথিমিক শিক্ষক পদে অপ্রশিক্ষিতদের নিয়োগ বাতিল। একের পর এক সরকারের বিরুদ্ধে রায় আসায় বিচারপতিদের টার্গেট করছেন তৃণমূল নেতারা বলে অভিযোগ করেন দিলীপ।

প্রসঙ্গত, গতকাল ২০১৪ সালের টেট পরীক্ষায় ২০১৬ সালের প্যানেলে নাম থাকা ৩৬ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যাপারে যুগান্তকারী নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী চার মাস তাঁরা পার্শ্ব শিক্ষকদের ন্যায় বেতন পাবেন বলেও জানানো হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। যদিও নিয়োগে কোনও অস্বচ্ছতা নেই বলে দাবি বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

KMC | পুরভোটের আগেই কি বড় পরিবর্তন? মেয়র ফিরহাদের ইস্তফা-জল্পনার মাঝে কালীঘাটে তলব কাউন্সিলরদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভা নির্বাচনে (WB Assembly Election...

Bengaluru | বেঙ্গালুরুতে বড়সড় বিপত্তি এড়াল এয়ার ইন্ডিয়ার বিমান! রানওয়েতে ঘষটে গেল ‘টেল সেকশন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার সকালে রাজধানী দিল্লি থেকে...

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...