Dilip Ghosh | ইস্তফা দিতে নারাজ মমতা, ‘শাড়ি পরা ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপের!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় গেরুয়া ঝড়ের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা না দেওয়া নিয়ে এবার সরাসরি আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রীকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর কথায়, ‘উনি শাড়ি পরা ট্রাম্প।’

বিধানসভা নির্বাচনে দু’শোর বেশি আসনে জয়লাভ করেছে পদ্মশিবির (BJP)। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পরাজয়ের পর বিদায়ী মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেওয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, নির্বাচনে কারচুপি হয়েছে এবং তিনি হারেননি, তাই ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। এই টালবাহানা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। দিলীপ ঘোষের মতে, মমতা এখন জনতা, আদালত এবং নির্বাচন কমিশন—কাউকেই বিশ্বাস করছেন না। তিনি বলেন, ‘দু’দিন পর ক্ষমতার নেশা কেটে যাবে। জনতা ওঁকে তাড়িয়েছে, এখন কালীঘাটে ফিরে যাওয়ার সময় হয়েছে।’ এরপরই দিলীপের সংযোজন, ‘উনি তো শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন আমি হারিনি। হারতে পারি না। ওনারও এখন সেই অবস্থা।’

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে রাজ্যে চরম সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্ত। নিয়ম অনুযায়ী, এরপর তিনি আর পদে থাকতে পারেন না। এই পরিস্থিতিতে রাজ্যপালের হাতে একাধিক আইনি বিকল্প রয়েছে। এখন দেখার, এই আইনি লড়াই ও রাজনৈতিক বাকযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Modi Sweden Visit | এশিয়ায় প্রথম! সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত মোদি, উলুধ্বনি ও বরণডালায় স্বাগত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ফের একবার...

China Earthquake | তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিন! ভেঙে পড়ল বাড়ি, মৃত ২

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিনে (China Earthquake) হঠাৎই নেমে...