Dilip Ghosh | শমীক অভিজ্ঞ নেতা, আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব: দিলীপ

শেষ আপডেট:

রাজা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কলকাতায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বৃহস্পতিবার শমীককে আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির (BJP) নতুন সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয়। সেখানে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের দেখা মিললেও ছিলেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এনিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

এদিন সকালে দুর্গাপুরের চন্ডীদাস বাজারে প্রাতর্ভ্রমণে ও পরে চায়ের আসরে ডুগডুগি হাতে চেয়ারে বসে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘শমীক ভট্টাচার্য অভিজ্ঞ নেতা। আর আমাকে দল যা দায়িত্ব দেবে তাই পালন করব। এখন ব্যারাকে আছি। দল যখন বলবে যুদ্ধে নেমে পড়বো।’ তাঁর দাবি, ‘রাজ্য সভাপতি নির্বাচনের দৌড়ে আমি ছিলাম না। কোনওদিন কোন দৌড়ে দিলীপ ঘোষ থাকে না। সকাল থেকে দৌড়ে বেড়াই ঠিকই, কিন্তু পদ লাভের প্রতিযোগিতায় থাকিনা।’

এদিন সকালে দিলীপ যখন প্রাতর্ভ্রমণে বেরোন তখন বৃষ্টি শুরু হওয়ায় তিনবার দাঁড়াতে হয় তাঁকে। এই প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে বলেন, প্রকৃতি আপনাকে বাধা দিচ্ছে। দলের কাছেও কি বাধা পাচ্ছেন? এর জবাবে দিলীপ বলেন, ‘কোনওকিছুই আমার কাছে বাধা নয়। আমি আমার মতো কাজ করি। দলের নীচুতলার কর্মীদের কাছে যাই। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Aadhaar Card | জামুড়িয়ায় পুকুর পাড়ে উদ্ধার গোছা গোছা আধার কার্ড! নেপথ্যে কি বড় কোনো চক্র?

আসানসোল: আসানসোল পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের নন্ডী গ্রামে বুধবার...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...

Annapurna Bhandar | ১ জুন থেকে শুরু অন্নপূর্ণা ভাণ্ডার, কারা পাবেন সুবিধে? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা।...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...