শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Dilip Ghosh | রাজ্য সরকারের ডাকে সাড়া! সস্ত্রীক জগন্নাথ মন্দিরে পৌঁছলেন দিলীপ ঘোষ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) পৌঁছলেন  প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারের আমন্ত্রণে তাঁর এই যাত্রা বলে জানা গেছে। তবে প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন যেখানে তাঁরই সহকর্মী শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতনী সমাবেশের ডাক দিয়েছিলেন, তা উপেক্ষা করে কাঁথি পেরিয়ে দিঘায় গেলেন দিলীপ! এহেন কাণ্ড দেখে হতবাক রাজ্যবাসী।

এদিন দিঘায় পৌঁছনোর পর দিলীপ ঘোষকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অরূপ বিশ্বাস। এরপর সংবাদ মাধ্যমের সামনে দিলীপ বলেন, ‘অক্ষয়তৃতীয়ার দিন একটা শুভ দিন। এই দিনে আমরা পূজার্চনা, ধর্মীয় কর্মসূচিতে অংশ নিয়েই থাকি। এ রকম একটা দিনে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। সেখানে আমাকে আমন্ত্রণও জানানো হয়েছে। কেন যাব না? অক্ষয়তৃতীয়ার দিনে হিন্দু জাগরণের অনেক কর্মসূচি থাকে। মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ। ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন। আমি তাঁর সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না!’

এরপর কাঁথিতে না যাওয়ার প্রসঙ্গে দিলীপ আরও বলেন, ‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি। অক্ষয় তৃতীয়ায় এরকম অজস্র অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি।’

অন্যদিকে, দিলীপের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (BJP Shuvendu Adhikari) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না। আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’

 

 

 

 

বিস্তারিত আসছে,………………………

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...

Weather Update | সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং, কমছে তাপমাত্রা, কী বলছে ওয়েদার রিপোর্ট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে শীতের ঝোড়ো ব্যাটিং। বঙ্গে...

Mosque foundation laying ceremony | মসজিদের শিলান্যাসে কড়া নিরাপত্তা বেলডাঙায়, ৩ লক্ষ মানুষের জমায়েত হবে দাবি হুমায়ুনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মসজিদের শিলান্যাস ঘিরে নিরাপত্তার বেড়াজালে...