শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Dinhata Murder Reconstruction | ভবঘুরে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার! অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

শেষ আপডেট:

চৌধুরীহাট: দিনহাটায় ভবঘুরে খুনের (Dinhata Murder Reconstruction) ঘটনার তদন্তে বড়সড়ো সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মূল অভিযুক্ত ফিরদৌস আলমকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। একইসঙ্গে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত সেই ধারালো অস্ত্রটিও। মানুষের মাংস খাওয়ার উন্মাদনা থেকে খুনের যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল, এদিন তার খুঁটিনাটি খতিয়ে দেখেন তদন্তকারীরা।

এদিন দুপুর আড়াইটে নাগাদ এলাকায় পৌঁছান দিনহাটা (Dinhata News) মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সিআই মহিম অধিকারী এবং নয়ারহাট তদন্ত কেন্দ্রের আধিকারিকরা। অভিযুক্ত ফিরদৌস কীভাবে ওই ভবঘুরেকে হত্যা করেছিল, তা বোঝার জন্য একটি ‘ডামি’ পুতুল ব্যবহার করা হয়। অভিযুক্তের দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে তার বাড়ির ঢিল ছোড়া দূরত্বে থাকা একটি পুকুর থেকে খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

প্রসঙ্গত, ১০ জানুয়ারি এক অজ্ঞাতপরিচয় ভবঘুরের গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফিরদৌস আলমকে গ্রেপ্তার করে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ (Nayarhat Police)। গত ১২ জানুয়ারি তাকে আদালতে পেশ করে চারদিনের হেপাজতে নেওয়া হয়।

পুলিশি হেপাজতে জেরা চলাকালীন অভিযুক্ত ফিরদৌস যে তথ্য দিয়েছে, তাতে চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরও। ধৃত যুবক স্বীকার করেছে যে, মানুষের মাংস খাওয়ার অদম্য ইচ্ছা বা লালসা থেকেই সে ওই ভবঘুরেকে খুন করেছিল। এই বিচিত্র ও হাড়হিম করা অপরাধের ধরনটি সামনে আসতেই গোটা এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Tufanganj | বিদ্যুৎ গেলেই বিকল সিগন্যাল, প্রাণের ঝুঁকি নিয়ে পথচলা তুফানগঞ্জে

বাবাই দাস, তুফানগঞ্জ: সিগন্যাল বাতি রয়েছে অথচ হাত দিয়ে...

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

T20 World Cup | ওয়াংখেড়েতে ‘সূর্য-রশ্মি’: আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে বাঁচালেন সূর্যকুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে চেনা গ্যালারি, কিন্তু...