Dipika Kakar Health Update | যকৃতে টিউমার, অসহ্য যন্ত্রণা! অষ্টম বিবাহবার্ষিকী কেমন কাটল দীপিকা-শোয়েবের?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রূপকথার মতো বিয়ে হয়েছিল তাঁদের। দেখতে দেখতে কেটে গিয়েছে আটটি বছর। দীপিকা কক্কড় এবং শোয়েব ইব্রাহিম (Dipika Kakar-Shoaib Ibrahim) সব সময়ই ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। কথা ছিল, এবারের অষ্টম বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করবেন। কিন্তু ভাগ্য সায় দিল না। যকৃতে (Liver) বাসা বেঁধেছে ১.৩ সেন্টিমিটারের টিউমার (Liver Tumor)। শারীরিক যন্ত্রণা আর হাসপাতালের দুশ্চিন্তার মাঝেই কাটল তাঁদের বিশেষ এই দিনটি।

অসুস্থতার কামড় ও বিবাহবার্ষিকী

সম্প্রতি একটি ভ্লগের মাধ্যমে দীপিকা জানান, গত ২০ ফেব্রুয়ারি থেকে আচমকাই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তাঁর। পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে যকৃতে টিউমার। দীপিকার কথায়, “ভেবেছিলাম দিনটা (Wedding Anniversary) খুব আনন্দ করে কাটাব। কিন্তু ঘুম থেকে ওঠার পর শরীর এতই খারাপ ছিল যে যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না।” তবে অসুস্থতা তাঁদের মনের জোর কমাতে পারেনি। বাইরে যাওয়ার ক্ষমতা না থাকলেও বাড়িতেই ছোট্ট করে কেক কেটে, ছেলে রুহান এবং পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে সময় কাটান তাঁরা। শোয়েবের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যে তাঁর কাছে কতটা দামি, তা বারবার মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

চিকিৎসার পরবর্তী পদক্ষেপ

শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, পরিস্থিতি বেশ জটিল। ২৪ ফেব্রুয়ারি দীপিকাকে হাসপাতালে ভর্তি করার কথা। এবার আর সাধারণ অস্ত্রোপচার নয়, চিকিৎসকরা নতুন সিস্টটিকে পুড়িয়ে ফেলার (Thermal Ablation) সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখানেই শেষ নয়, প্রয়োজন পড়লে দীপিকাকে কেমোথেরাপিও দিতে হতে পারে বলে জানান শোয়েব।

অনুরাগীদের কাছে প্রার্থনা

মাঝের কয়েক মাস বেশ সুস্থ ছিলেন ‘সসুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু ফের এই কঠিন সময়ে অনুরাগীদের কাছে প্রার্থনার আর্জি জানিয়েছেন দীপিকা। শোয়েব এবং দীপিকার (Shoika) এই লড়াই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁদের লক্ষ লক্ষ ভক্ত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Amitabh Bachchan | চিকিৎসকদের বারণ সত্ত্বেও কাজে মগ্ন বিগ বি, ৮৩-তেও কেন বিনিদ্র রজনী কাটছে অমিতাভ বচ্চনের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র একটি সংখ্যা— কথাটি...

Sayantika Banerjee | ‘মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি!’ পরাজয় নিয়ে অবশেষে মুখ খুললেন সায়ন্তিকা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোটপর্ব (WB Election Result 2026)...

Talwiinder | বিতর্কের মুখে গায়ক তলবিন্দর: পাকিস্তানি শিল্পীর সঙ্গে মঞ্চ শেয়ার করতেই নেটপাড়ায় ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কখনও দিশা পটানীর সঙ্গে প্রেমের...

Mouni Roy | বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের সুর? মৌনী ও সুরজের ‘আনফলো’ ঘিরে তুঙ্গে জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছরের দাম্পত্যে কি...