Raj Chakraborty | টলিউড পেরিয়ে বলিউডে! এবার হিন্দি সিরিজের পরিচালনায় রাজ চক্রবর্তী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তী (Raj Chakraborty) তাঁর নিজের বাংলা ছবি পরিণীতা নিয়ে যাচ্ছেন হিন্দি বাজারে। এবার এটি সিরিজের (Hindi webseries) আকারে আসছে। মারাঠি লেখক লিখছেন হিন্দি সিরিজের জন্য। শোনা গিয়েছে, সুমিত ব্যাস ও প্রিয়াংশু পাইনুলি সিরিজে থাকতে পারেন। সুমিত করবেন বাংলায় করা গৌরব চক্রবর্তীর চরিত্র। প্রিয়াংশু করবেন আদৃত রায়ের চরিত্রটি। বাংলা ছবিতে নায়িকা ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই চরিত্রে কোনও বলিউডি নায়িকা আসবেন। এছাড়া বলিউড ও কলকাতার বেশ কয়েকজন অভিনেতা হিন্দি সিরিজে থাকবেন।

প্রসঙ্গত, এই ছবি দিয়েই রাজ তাঁর পরিচালনার ধারা বদলান। শুভশ্রী সোহিনী সেনগুপ্তর অধীনে থেকে নিজের অভিনয়ের ধাঁচ বদলান এবং এই ছবির পরই অভিনেত্রী হিসেবে তাঁর আলাদা প্রতিষ্ঠা হয়। ঋত্বিক চক্রবর্তীও বাবাইদা হয়ে একেবারে অন্য স্বাদের চরিত্রচিত্রণ করেছিলেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle | ‘আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তাঁর কণ্ঠস্বর’, আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের সংগীতজগতের এক অপূরণীয় শূন্যতা...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...

Asha Bhosle | হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, উদ্বেগ প্রকাশ করে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের শেষভাগেও যাঁর সুরের...