শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পণ নিয়ে বিবাদ! বর সহ বরযাত্রীদের বেঁধে পেটাল কনেপক্ষ

শেষ আপডেট:

কিশনগঞ্জ: পণ নিয়ে পাত্রপক্ষের সঙ্গে পাত্রীপক্ষের কথাকাটাকাটি! আর তার জেরেই বর সহ বরযাত্রীদের রীতিমতো বাঁশের সঙ্গে বেঁধে রাখল কনেপক্ষের লোকজন। শুধু তাই নয়। চলল গালিগালাজ থেকে চড় থাপ্পড়। বৃহস্পতিবার রাতে বিহারের আরারিয়ার মহলগাঁও গ্রামের ঘটনা। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই গ্রামে বিয়ে করতে পৌঁছয় পাত্রপক্ষ। প্রথমে সব ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। প্রথমে বাজি ফাটানো নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বচসা হয় পাত্রপক্ষের। সেই সমস্যা মিটতে না মিটতেই যৌতুক নিয়ে কনেপক্ষের সঙ্গে বিবাদে জড়ান বরপক্ষের লোকজন। যা দু-পক্ষের মধ্যে হাতাহাতিতে পৌঁছয়। ঘটনা এতদূর অবধি গড়ায় যে কনেপক্ষের লোকজন বর সহ বাকি বরযাত্রীদের বাঁশের সঙ্গে বেঁধে রাখেন। মাঝে মধ্যে মারধরও করেন। চলতে থাকে গালিগালাজ। গোটা ঘটনার জেরে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। শুক্রবার বিকেল পর্যন্ত বাঁধা ছিলেন বর ও বরযাত্রীরা। বরের বাবা ছেদিলাল আরারিয়া মহকুমা পুলিশ আধিকারিককে ঘটনার কথা বিস্তারিত জানান। তারপরই পুলিশ কনেপক্ষর কবল থেকে বর সহ চারজনকে উদ্ধার করে। যদিও এ বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

Sukhoi Su-30MKI | অসমের আকাশে রহস্যময়ভাবে নিখোঁজ বায়ুসেনার সুখোই Su-30MKI: শুরু হয়েছে জোরকদমে তল্লাশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা।...