সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আত্রেয়ী বাঁধের কাজ পরিদর্শনে জেলাশাসক

শেষ আপডেট:

বালুরঘাট: আত্রেয়ী বাঁধের কাজ পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক। ভূগর্ভস্থ জলের স্তর স্বাভাবিক রাখতে ও সেচের জল সরবরাহের উদ্দেশ্যে আত্রেয়ী নদীবক্ষে বাঁধ নির্মাণ শুরু করেছে জেলা সেচ দপ্তর। বর্তমান কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এরই মধ্যে বাঁধের উল্টোদিকের শহর ও গ্রামীণ এলাকায় জলসংকট তৈরি হয়েছে বলে অভিযোগ তুলতে শুরু করেছেন বাসিন্দারা। অনেকের পাম্প দিয়ে জল উঠছে না বলেও অভিযোগ। এজন্য আত্রেয়ীর বাঁধকেই দায়ী করেছেন তাঁরা।

যদিও তা মানতে রাজি নন জেলা প্রশাসনের কর্তারা। শনিবার বিকেলে বালুরঘাট শহরের চকভবানী এলাকায় বাঁধের কাজ খতিয়ে দেখেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, সেচ দপ্তরের এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃত্যুঞ্জয় কুমার সহ অন্য আধিকারিকরা। কাজ কতটা এগিয়েছে, সেই সব খতিয়ে দেখেন তাঁরা। ঠিকাদার সংস্থার লোকদের সঙ্গে কথাও বলেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Malda | হাত বদলের আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র!পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

মালদা: আগ্নেয়াস্ত্রের কারবার করতে গিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি...

Gazole | ‘এক শিশি বিষ দিন…’, এসএসসিতে অকৃতকার্য হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি গাজোলের ‘যোগ্য চাকরিহারা’ শিক্ষিকার

গাজোল: চাকরিহারা যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ছিল গাজোলের (Gazole)...

Lionel Messi | মেসি ও কলকাতা: যুবভারতী কাণ্ডে ‘কাটাছেঁড়া নয়’! তদন্তে মুখ্যমন্ত্রীর বানানো কমিটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির (Lionel...

BJP | ঝুঁকি নিতে নারাজ পদ্মশিবির, নাড্ডার নেতৃত্বেই বঙ্গে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি: হাতে সময় অতি অল্প। পাখির চোখ এখন শুধু...