GST reforms | দীপাবলির উপহার! লালকেল্লা থেকে জিএসটি সংস্কারের ঘোষণা মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীর জন্য এক বড় দীপাবলির উপহারের কথা ঘোষণা করেছেন। শুক্রবার দিল্লির লালকেল্লা থেকে তিনি জানান, সরকার “পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার”( next-generation GST reforms) ব্যবস্থা আনতে চলেছে, যা সাধারণ মানুষের করের বোঝা কমাবে। প্রধানমন্ত্রী বলেন, “এই সংস্কারের ফলে দীপাবলি হবে দ্বিগুণ আনন্দময়।”

তিনি আরও বলেন, “গত আট বছরে সরকার জিএসটি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে এবং কর প্রক্রিয়াকে সরল করেছে। এখন সময় এসেছে সেই পরিবর্তনগুলো পর্যালোচনা করার। এই লক্ষ্যে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, যেখানে রাজ্যগুলির মতামতও নেওয়া হয়েছে।”

তিনি দাবি করেন, এই নতুন সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর কর কমবে, যা সাধারণ মানুষের জন্য জিনিসপত্র আরও সস্তা করে তুলবে। এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME) গুলিও ব্যাপকভাবে উপকৃত হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।’

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Pulwama attack mastermind dead | পাক অধিকৃত কাশ্মীরে খতম পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ হামজা বুরহান, দাবি রিপোর্টে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুলওয়ামা হামলার ‘অন্যতম মাস্টারমাইন্ড’ (Pulwama...

Ebola Virus | ইবোলা আতঙ্ক! বিদেশ ফেরত যাত্রীদের জন্য দিল্লি বিমানবন্দরের জরুরি নির্দেশিকা, সতর্ক কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: করোনা ও মাঙ্কিপক্সের পর এবার...

Rajiv Gandhi Death Anniversary | বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন রাহুল, রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন দেশজুড়ে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজকের দিনটি ভারতের ইতিহাসের এক...

RG Kar case update | আরজি কর কাণ্ড: নতুন করে সিট গঠন, তদন্তভার সিবিআই যুগ্ম অধিকর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ...