Donald Trump | যুদ্ধ না থামালে বসবে ১০০% শুল্ক! পুতিনকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করা নিয়ে (Ceasefire) এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মস্কোকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, এই সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার উপর খুবই অসন্তুষ্ট। তাই যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে কড়া শুল্ক আরোপ করা হবে। তা হবে প্রায় ১০০ শতাংশ।’ যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্যের উপরও অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে পুতিনের আচরণে রীতিমতো অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার জন্য কোনও উদ্যোগ না নিয়েই ইউক্রেনে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছেন পুতিন। যা নিয়ে মোটেই খুশি নন ট্রাম্প। তাই ইতিমধ্যেই ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাঠানোর কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা বসানোরও ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এই আবহেই চড়া শুল্কের হুমকি দিয়ে রাশিয়াকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nepal | অবতরণের সময় বিপত্তি! যাত্রীবাহী বিমানের চাকায় আগুন, হুলস্থুল কাঠমান্ডু বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বড়সড়ো দুর্ঘটনার হাত...

Trump’s Move & Oil Surge | ট্রাম্পের এক ‘না’ তে বিশ্ববাজারে কম্পন, রেকর্ড ছাড়াল তেলের দাম!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক শব্দের একটি সোশ্যাল...

Hantavirus outbreak | এমভি হন্ডিয়াস প্রমোদতরীতে হান্টা-আতঙ্ক! আক্রান্ত ২ ভারতীয় নাগরিক, ১২টি দেশকে চূড়ান্ত সতর্কবার্তা হু-র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটল ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা-স্মৃতির আবহে এবার নতুন...