Donald Trump | ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়’, ২৪ ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়’। ২৪ ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! সূত্রের খবর, রাশিয়া (Russia) থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করলেও, আমরা ততটা করি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্ক মীমাংসা করেছি। কিন্তু আমার মনে হয় ২৪ ঘন্টার মধ্যে আমি তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেব, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। তারা যুদ্ধ যন্ত্রকে ইন্ধন জোগাচ্ছে।’

প্রসঙ্গত, গত সপ্তাহেই নয়াদিল্লি এবং মস্কো (Moscow) উভয়কেই ‘মৃত অর্থনীতি’ বলার পর ট্রাম্প তাঁর প্রতিক্রিয়া আরও তীব্র করেছেন। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পর এবার তিনি ভারতের প্রচুর পরিমাণে রাশিয়ার তেল কেনার কথা উল্লেখ করে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন। গতকালই ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে না, বরং তারা কেনা তেলের অধিকাংশ বেশি লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছে। ইউক্রেনের কত মানুষ রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত হচ্ছে। তারা তার পরোয়া করছে না। এই কারণে, আমি ভারতের পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।’

সম্প্রতি ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প। রাশিয়া থেকে নয়াদিল্লির তেল আমদানিকেই এই পদক্ষেপের মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়। যদিও ভারতের তরফে আগেই স্পষ্ট করা হয়, দেশের জ্বালানি ক্রয়, বাজার এবং জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়। জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দেয় কেন্দ্র।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...