উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার, মঙ্গলবার নাকি আমিষ খাওয়া যাবে না। কম-বেশি সব বাঙালি বাড়িতেই সপ্তাহে এক-দু’দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে। কিন্তু মাছ-মাংসের স্বাদ কি নিরামিষে পাওয়া যায়! তাই তো সেই নিরামিষ দিনগুলিতে মন খারাপ নিয়েই পেট ভরান অনেকে। তবে এমন একটি নিরামিষ পদ(Cook), যা ভুলিয়ে দিতে পারে আমিষ খাবারের স্বাদও। জেনে নিন সেই পদের রেসিপি।
মশলা সয়াবিন
একটু তেল-মশলা দিয়ে কষিয়ে সয়াবিন রান্না করতে পারলে তা মাংসের মতো খেতে লাগে। তাই নিরামিষ খাবারের মধ্যে সয়াবিনের কদর বরাবরই বেশি। কষা মাংস ব্যবহার করতে যে-যে উপকরণ প্রয়োজন, সেই সব দিয়েই বানিয়ে ফেলতে পারেন মশালা সয়াবিন। যার জন্য বড় আকারের সয়াবিন সেদ্ধ করার পর হালকা করে ভেজে নিন। মশলার সঙ্গে অনেকক্ষণ কষিয়ে রান্না করলে কিন্তু কোনও রকম গন্ধ আর থাকবে না, সঙ্গে রান্নার(Cook) স্বাদও বেড়ে যাবে কয়েকগুণ। সব শেষে ঘি আর গরম মশলা দিতে ভুলবেন না যেন। তাহলেই তৈরি হয়ে যাবে মশলা সয়াবিন।

