Drinking Water Crisis | তীব্র গরমে প্রবল জলকষ্ট, ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর:  চার বছর ধরে পানীয় জলের (Drinking water) সংকটে (Crisis) ভুগছেন এলাকার মানুষ। পিএইচই (PHE) থাকলেও পাইপলাইন ভাঙার কারণে মিলছে না পানীয় জল। এই চরম গরমে জল না মেলায় দুষিত জল পান করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষেরা। ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন হরিশচন্দ্রপুরের (Harishchandrapur) রাড়িয়াল গ্রামের মানুষেরা।

বুধবার সকালে হরিশচন্দ্রপুরের রাড়িয়াল গ্রামের বাসিন্দারা বলেন, আগে তুলসিহাটা জল প্রকল্প থেকে পানীয় জল আসত এলাকায়। কিন্তু বছর চারেক আগে জাতীয় সড়কের কাজের জন্য ভেঙে যায় পাইপ লাইন। তারপর থেকেই এই গ্রামে জল সরবরাহ বন্ধ। একেই তীব্র গরম, তারপরে মিলছে না পানীয় জল। এই পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে কলসি, বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তবে পরিস্থিতি কবে ঠিক হবে তা নিয়ে কোন সদুত্তর মেলেনি পিএইচই কর্তৃপক্ষের তরফে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Border Infiltration | সরকার বদলালেও জারি অনুপ্রবেশ! রাধিকাপুর সীমান্তে ৪ জন ধরা পড়তেই শুরু তীব্র রাজনৈতিক তর্জা

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রচারে...

Balurghat | খেলার মাঠে সুইমিং পুল, অভিষেকের হেলিপ্যাডের সৌজন্যে থমকে খেলাধুলো

সুবীর মহন্ত, বালুরঘাট: দেড় মাস আগের কথা। ‘যুবরাজ’ অভিষেক...

Raiganj Illegal Toll Gate | জেলাজুড়ে সিন্ডিকেটের অবৈধ টোল গেট! সরকার বদলাতেই কি ভাঙছে তৃণমূল নেতাদের ‘তোলাবাজির ঠেক’?

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: টেটো-অটো হোক, বাস বা ট্রেকার। নির্দিষ্ট...

Raju Bista | উত্তরপ্রদেশ থেকে ২ ডজন আর্থমুভার আনাচ্ছি! শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে হুঁশিয়ারি সাংসদের

শিলিগুড়ি: ‘উত্তরুপ্রদেশ থেকে আগাম ২ ডজন আর্থমুভারের বরাত দেওয়া...