Drinking water crisis | সাতদিন ধরে বন্ধ পরিষেবা, গরমে পানীয় জলের হাহাকার হরিশ্চন্দ্রপুরে

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: সাতদিন ধরে বন্ধ পরিষেবা। তীব্র গরমে পানীয় জলের (Drinking water crisis) জন্য হাহাকার হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) সদরে। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ওয়াটার সাপ্লাই স্কিমের অন্তর্গত সদর এলাকার প্রায় ১২টি পাড়া পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা জল কিনে পান করলেও বাকিরা অপরিশোধিত পানীয় জলের উপরই ভরসা করে রয়েছেন।

স্থানীয় মিঠু সরকার জানান, এলাকায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। সেখানেও এই জল ব্যবহার করা হয়। সাতদিন ধরে জল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসা চালাতে সমস্যা হচ্ছে। দীপক দাস নামে অপর ব্যবসায়ীর বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না। এবিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বক্তব্য, হরিশ্চন্দ্রপুর ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীনে একটি পাম্প পুড়ে যাওয়ার ফলে এই সংকট দেখা দিয়েছে। অবিলম্বে সমস্যা সমাধান করা হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Siliguri | দিনশেষে ক্লান্ত শরীর, তবুও লড়াই জারি! নীরবে লালঝান্ডার জোগান দিচ্ছে মহিলা ব্রিগেড

তমালিকা দে, শিলিগুড়ি: ভোর পাঁচটায় তখনও সূর্যের আলো ঠিকমতো...

Mainaguri | ঠাকুরদার ধমকে ঘরছাড়া ‘পাজি’, ২৬ বছর পর ফেরাল এসআইআর

শুভদীপ শর্মা, ময়নাগুড়ি: দুই যুগেরও বেশি সময় পর ‘পাজি’...