Health Tips | পুজোর আগে মেদ ঝরাবেন? তবে ডিনার সেরে চুমুক দিন এই পানীয়গুলিতে…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর এক মাসও বাকি নেই দুর্গাপুজোর। এই সময় বারতি মেদ ঝরানোর জন্য ডায়েট, শরীরচর্চা করছেন অনেকেই। ঘুম থেকে উঠেই অনেকে পান করছেন বিভিন্ন ধরনের পানীয়। তবে শুধু সকালে নয়, ডিনার সেরে কিছু পানীয় খেলে ঝরতে পারে মেদ। রইল সেই সব পানীয়ের তালিকা (Health Tips)।

দারুচিনি চা
দারুচিনি চা রাতে ডিনার শেষে পান করুন। এটি ঘুমের মধ্যেই ফ্যাট গলাতে সাহায্য করে। দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে শরীরে চর্বি জমতে পারে না। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় খিদে কমায়। ঘুমোতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে দারুচিনির চা খেতে হবে।

ঈষদুষ্ণ লেবু-জল
অনেকেই সকালে খালিপেটে উষ্ণ জলে পাতি লেবু মিশিয়ে খান। কিন্তু এই পানীয় সকালের পরিবর্তে যদি রাতে খাওয়া যায়, তাহলে উপকার মেলে আরও বেশি। ঘুমনোর অন্তত ৩০ মিনিট আগে এই পানীয়টি খেতে হবে।

ক্যামোমাইল টি
ক্যামোমাইল হল এক ধরনের ফুল। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগগুলি বহু শারীরিক সমস্যায় কাজে লাগে। ওজন কমাতে এই চা-এর তুলনা হয় না

আদা চা
প্রতি রাতে ডিনার সেরে আদা চা পান করলে ঘুম ভালো হয়। আদায় থাকা উপাদান বিপাকহার বৃদ্ধির পাশাপাশি খিদে নিয়ন্ত্রণেও সহায়ক। বদহজম দূর করার পাশাপাশি ফ্যাট পুড়িয়ে ফেলতেও সাহায্য করে আদা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Beetroot | গরমেও পাতে থাক বিটের স্যালাড! তবে সুস্থ থাকতে মাথায় রাখুন কিছু জরুরি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের চেনা সবজি হলেও, বিট...

Summer Vegetables | লাউ বনাম ঝিঙে, গরমে অম্বল থেকে ওজন হ্রাস, বাজিমাত করবে কোন সবজি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মে মাসের গরমে শরীরকে ঠান্ডা...

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...

Nail Care | শিশুর নখ কাটার সঠিক পদ্ধতি জানা আছে কি? সামান্য ভুলেই হতে পারে সংক্রমণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছোটদের নখ বড় হলেই আমরা...