খড়িবাড়ি: ফের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ (Khoribari Police)। ধৃতরা হলেন রুশানদেবী গিরি (৪৪) ও হরকুমার বাড়ই (৪৫)। ওই দম্পতির বাড়ি পানিট্যাঙ্কির গৌরসিংজোতে। শনিবার দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Court) পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপনসূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ পানিট্যাঙ্কি বাজার সংলগ্ন শীতলা মন্দির এলাকায় একটি বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১২৬ গ্ৰাম ব্রাউন সুগার সহ নগদ ৪৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করে। ধৃতরা দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের গ্রেপ্তার করে রাতেই খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর এদিন দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।



