Army Jawan Martyred | জম্মুতে মহড়া চলাকালীন দুর্ঘটনায় শহিদ দুর্গাপুরের জওয়ান, চোখের জলে শেষ বিদায় বীর সন্তানকে

শেষ আপডেট:

দুর্গাপুর: দেশের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন দুর্গাপুরের ভূমিপুত্র, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়াল (Army Jawan Martyred)। জম্মুতে সেনাবাহিনীর গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে শহিদ জওয়ানের মরদেহ দুর্গাপুরের মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।

শহিদ অজয় জয়সওয়ালের মরদেহ বৃহস্পতিবার বিকেলে বিমানে করে অন্ডাল বিমানবন্দরে আনা হয়েছিল। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। শুক্রবার সকালে সেখান থেকে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। সেনার সুসজ্জিত ট্রাকে করে তাঁর নিথর দেহ যখন পাড়ায় ঢোকে, তখন ‘ভারতমাতা কি জয়’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। শহিদ জওয়ানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ও গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক (SDO) সুমন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় সহ বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা ও রাজেশ কোনার। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

অজয়বাবুর অকাল প্রয়াণে শুধু তাঁর পরিবার নয়, গোটা মামড়া বাজার এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। পাড়ার এক উজ্জ্বল ও সাহসী যুবকের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এদিন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের পাশাপাশি কয়েক হাজার সাধারণ মানুষ শহিদ জওয়ানকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...

AJUP | ভোটের মুখে ভাঙন হুমায়ুনের শিবিরে! সদলবলে তৃণমূলে যোগ কুলটির এজেইউপি প্রার্থীর

আসানসোল: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে...

Mamata Banerjee Sonarpur Rally | ‘আমারও ভুল হয়, লাভলি তো নতুন, ভুল শুধরে নেওয়ার সময় দিন’,  সোনারপুরে প্রার্থীর হয়ে সওয়াল মমতার   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভা...

WB Election 2026 | জামুড়িয়ায় তৃণমূলের প্রচারে গ্ল্যামারের ছটা, হরেরাম সিংয়ের সমর্থনে কোয়েল মল্লিকের মেগা রোড-শো

জামুড়িয়া: নির্বাচনী (WB Election 2026) লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দিতে...