ISL | মুম্বইয়ের বিরুদ্ধে মনঃসংযোগ ধরেই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

শেষ আপডেট:

কলকাতা: অনেক আশা-আশঙ্কার মাঝেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। আগামী মরশুম অনিশ্চয়তায় ভরা। কোচ অস্কার ব্রুজোঁও ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন। এদিকে দল রয়েছে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে (ISL)। এই পরিস্থিতি ফুটবলাররা নিজেদের মনঃসংযোগ ধরে রাখতে পারবেন কি?

চ্যাম্পিয়নশিপের অঙ্কটা সহজ। শেষ চারটি ম্যাচেই জয় পেতে হবে। যার প্রথমটা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ মুম্বই সিটি। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলের ঠিক ওপরেই রয়েছে তারা। প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সমীহের সুর অস্কারের গলায়। তিনি বলেছেন, ‘মুম্বই সিটি এফসি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে। ম্যাচটা ডু অর ডাই হতে চলেছে। দল হিসেবে মুম্বই বেশ শক্তিশালী। ব্র্যান্ডন ফার্নান্ডেজের মতো মিডিও রয়েছে। এছাড়া চোট সারিয়ে জোরগে ওর্টিজ ও জোরগে পেরেরা দিয়াজ যদি ফিরে আসে তাহলে ওদের শক্তি আরও বাড়বে।’

লালিয়ানজুয়ালা ছাঙ্গতে, বিক্রম প্রতাপ সিংদের গতি চিন্তায় রাখছে অস্কারকে। তবে একই সঙ্গে স্প্যানিশ কোচকে স্বস্তি দিতে পারে মুম্বইয়ের সাম্প্রতিক ফর্ম। শেষ তিন ম্যাচে জয়হীন পিটার ক্রেটকির দল। জিতলে খেতাবের আরও কাছে চলে যাবেন পিভি বিষ্ণুরা। তবে মুম্বইয়ের থেকে বড় চ্যালেঞ্জ তাদের কাছে বর্তমান পরিস্থিতিতে ধারাবাহিকতা বজায় রাখা।

নির্বাসন কমায় এই ম্যাচে দলে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরো। তাঁকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন অস্কার। এই ম্যাচে ফের তিন ডিফেন্ডার খেলানোর ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল কোচের। কেভিন সিবিল্লে ও জিকসন সিংয়ের সঙ্গে আনোয়ার আলি শুরু করতে পারেন। মাঝমাঠে মিগুয়েল নিশ্চিত। তবে তাঁর সঙ্গী সাউল ক্রেসপো না মহম্মদ বসিম রশিদ সেটা স্পষ্ট নয়। দুই প্রান্তে বিপিন সিং-বিষ্ণু জুটিতেই আস্থা রয়েছে অস্কারের। আপফ্রন্টে অ্যান্টন সোজবার্গ না ইউসেফ এজেজ্জারি তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও এডমুন্ড লালরিনডিকার সঙ্গে নন্দকুমার শেখর শুরু করতে পারেন। মঙ্গলবার আরব সাগরের তীরে মশাল জ্বলবে নাকি ছাঙ্গতে-বিপিনরা বাজিমাত করবেন, সেটাই এখন দেখার।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

ISL | ডার্বি ড্রয়েও খেতাবের কাছে লাল-হলুদ! শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই ইতিহাস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রবাদেই আছে— ‘খেলা শেষ হওয়ার...

Jeniffer Paes | চিরনিদ্রায় লিয়েন্ডার পেজের মা, প্রাক্তন অলিম্পিয়ানের মহাপ্রস্থান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের ক্রীড়া ইতিহাসে যে ক'টি...

Mathisha Pathirana | ফিটনেস ছাড়পত্র নিয়েও বিপত্তি, গুজরাত ম্যাচে মাত্র ৮ বল করেই মাঠ ছাড়লেন চোটগ্রস্ত পাথিরানা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ১৮ কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার...