Health Tips | চল্লিশ পেরোলেই পা ফোলা ও ব্যথার সমস্যা? বাড়িতেই সারিয়ে ফেলুন এই কসরতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে অনেকেরই পায়ের পাতা ফুলে যায়। বিশেষ করে বয়স চল্লিশ পেরোলে এই সমস্যা আরও জাঁকিয়ে বসে। চিকিৎসকদের মতে, পায়ের এই ফোলা ভাব বা ব্যথা অনেক সময় বড় কোনো রোগের পূর্বলক্ষণ হতে পারে। তবে নিয়মিত কিছু সহজ ব্যায়াম করলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সুস্থ থাকতে গোড়ালির ৫টি গুরুত্বপূর্ণ ব্যায়াম:

১. হিল রেজ (Heel Raise): সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে গোড়ালি ওঠানামা করান। এতে পায়ের ‘কাফ মাসল’ শক্তপোক্ত হয় এবং ব্যথা কমে।

২. টো ওয়াকিং (Toe Walking): গোড়ালি মাটি থেকে তুলে শুধু আঙুলের ওপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করুন। এটি পায়ের ভারসাম্য বজায় রাখতে ও রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

৩. অ্যাঙ্কল সার্কল (Ankle Circle): পা মেঝে থেকে সামান্য ওপরে তুলে গোড়ালিকে কেন্দ্র করে পায়ের পাতা একবার ঘড়ির কাঁটার দিকে এবং একবার বিপরীত দিকে গোল করে ঘোরান। পা ফোলা কমাতে এটি অত্যন্ত কার্যকর।

৪. টেনিস বল রোলিং (Tennis Ball Rolling): চেয়ারে বসে পায়ের পাতার নীচে একটি টেনিস বল বা জলের বোতল রাখুন। এবার গোড়ালি থেকে আঙুল পর্যন্ত বলটিকে গড়িয়ে গড়িয়ে ব্যায়াম করুন। প্রতি পায়ে ২-৩ মিনিট এটি করলে আরাম পাবেন।

৫. কাফ স্ট্রেচ (Calf Stretch): দেয়ালের সামনে সোজা হয়ে দাঁড়িয়ে হাতে দেয়াল ভর দিয়ে পায়ের পাতার ওপর ভর দিয়ে শরীর ওপরের দিকে তুলুন। ১০-১৫ বার এটি করলে পায়ের পেশি শিথিল হয়।

পায়ের যে কোনো সমস্যা অবহেলা না করে নিয়মিত এই শরীরচর্চাগুলি করলে পা ফোলার অস্বস্তি থেকে রেহাই পাওয়া সম্ভব।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bone Health | ক্যালশিয়ামের ভাণ্ডার ‘রাগি’! হাড়ের স্বাস্থ্য থেকে হজমের সমস্যা—এক নিমিষেই সমাধান

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের...

Nail Care | শিশুর নখ কাটার সঠিক পদ্ধতি জানা আছে কি? সামান্য ভুলেই হতে পারে সংক্রমণ!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছোটদের নখ বড় হলেই আমরা...

Dates | খেজুর খেতে ভালোবাসেন অথচ সুগার নিয়ে চিন্তিত? এই কৌশলে খেলে থাকবেন সুস্থ!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুষ্টিগুণে ভরপুর খেজুরকে (Dates) বলা...

Soaked Almonds | দিন শুরু হোক পুষ্টির ভাণ্ডারে, ভেজানো আমন্ড কেন শরীরের জন্য সেরা দাওয়াই?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিদিনের ব্যস্ত জীবনে নিজেকে ফিট...