Recipe | টিফিন কৌটোতেই কেল্লাফতে! চটজলদি বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরমে ঘাম আর আগুনের তাপ সহ্য করে কষিয়ে রান্না করা কার্যত দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পাখার তলায় বসেও যেখানে স্বস্তি নেই, সেখানে রান্নাঘরের কষ্ট কমাতে ‘ভাপা’ রান্নাই হতে পারে সেরা সমাধান। মরসুমের টাটকা কুমড়োশাক আর ছোট চিংড়ি দিয়ে তৈরি এই পদটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু।

উপকরণ:

প্রণালী:

১. প্রথমে কুমড়োপাতাগুলি ভালো করে ধুয়ে কুচিয়ে নিন। নুন দিয়ে অল্প ভাপিয়ে জল ঝরিয়ে রাখা জরুরি। ২. একটি বড় পাত্রে ছোট চিংড়ি, ভাপানো শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কা বাটা, সর্ষে-পোস্ত বাটা এবং নারকেল কোরা এক সঙ্গে নিন। ৩. এতে সর্ষের তেল যোগ করে খুব ভালো করে মাখিয়ে নিন। মনে রাখবেন, সর্ষের তেল একটু বেশি দিলে রান্নার স্বাদ ও ঝাঁজ দুই-ই বাড়বে। ৪. এবার পুরো মিশ্রণটি একটি টিফিন কৌটোয় ভরে মুখ বন্ধ করে দিন। ৫. কড়াইতে গরম জল দিয়ে তার ওপর টিফিন কৌটোটি বসিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি।

তৈরি হয়ে গেল সুস্বাদু কুমড়োপাতা চিংড়ি ভাপা। গরম ভাতের সঙ্গে এই পদটি এই তীব্র গরমেও মুখে রুচি ফেরাতে সাহায্য করবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...