ED Raid | চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ৯০০ কোটির সম্পত্তির হদিস, তিন শহরে ইডির তল্লাশি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে রাঁচির এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)-এর বিরুদ্ধে। অভিযুক্তের নাম নরেশকুমার কেজরিওয়াল। সিএ-র ৯০০ কোটির সম্পত্তির হদিস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মোতাবেক মঙ্গলবার সকাল থেকে নরেশের বিভিন্ন ঠিকানায় অভিযান চালাচ্ছে ইডি। রাঁচির পাশাপাশি মুম্বই এবং সুরাটেও তল্লাশি চলছে।

ইডি সূত্রে খবর, নরেশের পরিবারের বিভিন্ন সদস্যের নামে এবং বেনামে বহু সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের তিন শহরে। আয়বহির্ভূত সম্পত্তির মামলায় নরেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আয়কর দপ্তরের হাত থেকে সেই মামলা পৌঁছায় ইডির হাতে। সেই সম্পত্তিরই হদিস পেতে চাইছেন তদন্তকারীরা। ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইনে মামলা রুজু হয়েছে। বিদেশে কোথায় কত সম্পত্তি রয়েছে, তা জানতে নরেশকে নিজেদের হেপাজতে নিতে চাইছে ইডি। চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্রের নন্দুরবাড় থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Popular

More like this
Related

Telangana | বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করলেই বেতন ছাঁটাই! নজিরবিহীন সিদ্ধান্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ বাবা-মায়ের (Elder parents) প্রতি...

US-Iran Tariff | ইরানের সঙ্গে বাণিজ্য করলেই ২৫ শতাংশ শুল্ক! চরম হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি...

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...