ED Raids | প্রতারণার অভিযোগে শিলিগুড়ির ৬ জায়গায় ইডির হানা

শেষ আপডেট:

শিলিগুড়ি: একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার ঘটনায় শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনায় মূল অভিযুক্তের নাম অভিষেক বনসল। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা অভিষেকের শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার বাড়ি, তার কাকার বাড়ি, এজেন্টদের বাড়ি ও অফিস সহ মোট ৬টি জায়গায় অভিযান চালায়। প্রতিটি জায়গায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

জানা গিয়েছে, এই মুহুর্তে অভিযুক্ত অভিষেক বনসল দুবাইয়ে আছেন। তবে তার খোঁজ না পেলেও তদন্তকারীরা তার নিকট আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেন। যদিও বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার কোন আধিকারিকই মন্তব্য করতে চাননি। অভিযুক্তের পরিবারের পক্ষ থেকেও কোন বক্তব্য মেলেনি। অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করে সেগুলির মাধ্যমে কালো টাকা হাতবদল করা হত। পরিবর্তে ওই অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা দেওয়া হত। সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নথি থাকত অভিযুক্তদের কাছেই। শহরে বেশ কয়েকজন এজেন্ট অভিযুক্তের হয়ে এই কাজ করত। নতুন পাড়া এলাকার দুটি বাড়ি ভাড়া নিয়ে এই কাজ করা হত। এর আগে পুলিশ অভিযুক্ত অভিষেক বনসলের বিরুদ্ধে অভিযান চালায়। তখনই পালিয়ে যায় অভিযুক্ত। এবার সেই অভিযোগেই তদন্তে এলেন ইডির আধিকারিকেরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Siliguri | টহলদারি ভ্যানের অভাব! রাতের বিপদে পাশে কে, উত্তর খোঁজে শহর

শমিদীপ দত্ত, শিলিগুড়ি: দিনকয়েক আগের কথা। গোষ্ঠ পাল মোড়...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...