Robert Vadra | প্রিয়াংকার স্বামীকে তলব করল ইডি! ‘আমাকে চুপ করাতে নয়া কৌশল,’ মন্তব্য রবার্টের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রিয়াংকা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে (Robert Vadra) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি (ED)। মঙ্গলবার সকালে দিল্লিতে (Delhi) নিজের বাসভবন থেকে পায়ে হেঁটে ইডির দপ্তরে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। জমি কেলেঙ্কারিতে আর্থিক তছরুপের অভিযোগে নাম জড়াতেই এদিন ইডির দপ্তরে ডাক পড়েছে রবার্ট বঢরার।

গুরগাঁও-এর শিখপুরে একটি জমি ২০০৮ সালে সাত কোটি টাকায় কিনেছিলেন রবার্ট বঢরা। সেই জমি কয়েক বছর পর ৫৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন ডিএলএফ (DLF) নামক এক সংস্থাকে। অন্যদিকে, চলতি মাসেও এই ঘটনার জন্য রবার্টকে ডেকে ছিল ইডি আধিকারিকরা। কিন্তু ইডির তলবে সাড়া না দেওয়ায় এদিন ফের তাঁকে ডাকা হল।

ইডির দপ্তরে প্রবেশ করার আগে সংবাদ মাধ্যমের সামনে রবার্ট বলেন, ‘ইডির এই বারংবার তলব আসলে ষড়যন্ত্রমূলক রাজনীতিরই নিদর্শন। কেন্দ্র সরকার তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের সুবিধার্থে যেমন ভাবে পারছে ব্যবহার করছে। গত দুই দশকে আমাকে ১৫ বার তলব করেছে। যার ভিত্তিতে আমি এই মামলা সংক্রান্ত প্রায় ২৩ হাজার নথি জমা দিয়েছি। ওরা আমাকে চুপ করাতে চাইছে। যখনই আমি মানুষের জন্য কথা বলছি। তাদের নিত্য সমস্যা শুনছি, তখনই ওরা আমার উপর চাপ তৈরির চেষ্টা করছে। এমনকি, রাহুলের মুখ বন্ধ করা থেকেও বিরত থাকছে না।’

 

 

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kashmir | কাশ্মীরে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, আরাগামের পাহাড়ি গুহা থেকে বিপুল যুদ্ধ সরঞ্জাম উদ্ধার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তর কাশ্মীরের (Kashmir) বান্দিপোরা জেলার...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...