Mahesh Babu | আর্থিক তছরুপ মামলায় নাম জড়াল মহেশবাবুর! জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপ মামলায় (Money laundering case) নাম জড়াল দক্ষিণী অভিনেতা মহেশবাবুর (Mahesh Babu)। আগামী ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে ইডি (Enforcement Directorate)।

সূত্রের খবর, হায়দরাবাদের দু’টি রিয়াল এস্টেট সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, ক্রেতাদের থেকে টাকা নিয়েও সময়মতো ফ্ল্যাট মেলেনি। এই দুই সংস্থার থেকে সম্পত্তি ক্রয় করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ। আর দক্ষিণী অভিনেতা মহেশবাবু অভিযুক্ত এই দুই সংস্থার হয়েই বিজ্ঞাপন করেছিলেন এবং বিনিময়ে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিজ্ঞাপণের মাধ্যমে গ্রাহকদের বিনিয়োগের জন্য প্রভাবিত করেছেন তিনি। তাই সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়েছে মহেশবাবুর।

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞাপনের জন্য ৫.৯ কোটি টাকা দেওয়া হয়েছিল মহেশবাবুকে। যার মধ্যে ৩.৪ কোটি টাকা দেওয়া হয়েছিল ব্যাংকের মাধ্যমে এবং ২.৫ কোটি টাকা নগদ হিসেবে দেওয়া হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই নগদ অর্থ রিয়েল এস্টেট জালিয়াতি সংক্রান্ত কালো টাকা। সম্প্রতি হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। এই অভিযানে বহু নথি সহ প্রায় ১০০ কোটি টাকার হিসাব বহির্ভূত নগদ লেনদেনের তথ্য সামনে এসেছে। এছাড়াও নগদ ৭৪.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যেই ওই দুই রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে তেলেঙ্গানা পুলিশ। প্রতিশ্রুতি পূরণ না করেই প্লটের জন্য অগ্রিম মোটা অঙ্কের টাকা আদায় করে ক্রেতাদের প্রতারণার অভিযোগ উঠেছে। এছাড়াও ইডির তদন্তে দেখা গিয়েছে, একাধিক ক্রেতার কাছে একই প্লট বিক্রি করা হয়েছে। এমনকি সঠিক চুক্তি ছাড়াই টাকা আদায় করা সহ জমি রেজিস্ট্রি করা নিয়েও ভুয়ো প্রতিশ্রুতি দেওয়ার মতো জালিয়াতিমূলক কাজকর্মের অভিযোগ উঠেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Akshaye Khanna | শুটিং সেটে ‘রণংদেহী’ অক্ষয় খন্না! এক সহ-অভিনেতার অপমানে কেন মেজাজ হারালেন ‘ধুরন্ধর’ তারকা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালে ‘ধুরন্ধর' (Dhurandhar) এবং...

Vijay Oath Ceremony | বিজয়ের শপথগ্রহণে বিশেষ অতিথি ‘প্রেমিকা’ তৃষা! সিল্কের শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার তামিলনাডুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu...

Avika Gor | দেশ ছাড়লেন ‘বালিকা বধূ’ খ্যাত অবিকা গোর, মুম্বই ছেড়ে কেন পাড়ি দিলেন ব্যাংককে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘর বাঁধলেন বিদেশে! ছোট পর্দার...

Vijay Deverakonda | বিয়ের পর প্রথম জন্মদিন: হায়দরাবাদে ভক্তদের ঢল, রশ্মিকাকে পাশে নিয়ে কেক কাটলেন বিজয় দেবরকোন্ডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩৮-এ পা দিলেন দক্ষিণী মেগাস্টার...