IPAC | এবার ইডির স্ক্যানারে আই প্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং, সোমেই তলব

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন চলাকালীন আই-প্যাকের (IPAC) অন্দরে ইডির তৎপরতা এক নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। সোমবারই আই-প্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিংহকে দিল্লিতে তলব করার ঘটনাটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং ভোটের ময়দানে এক বড় ধরনের মনস্তাত্ত্বিক লড়াই হিসেবে দেখা হচ্ছে।

ভোটের উত্তাপের মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর স্ক্যানারে এখন ভোটকুশলী সংস্থা আই-প্যাক। সংস্থার অন্যতম ডিরেক্টর তথা আইআইটি কানপুরের প্রাক্তনী ঋষিরাজ সিংহকে সোমবার দিল্লির সদর দফতরে তলব করা হয়েছে। এর আগে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করার পর, ঋষিকে তলব করায় আই-প্যাকের শীর্ষ নেতৃত্বের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। দিল্লি পুলিশের একটি পুরনো মামলার সূত্রে এই অর্থ পাচার সংক্রান্ত তদন্ত (PMLA) শুরু হলেও, এর প্রভাব সরাসরি এসে পড়ছে বাংলার বিধানসভা নির্বাচনে।

কয়লাকাণ্ড থেকে শুরু করে আর্থিক অনিয়ম— আই-প্যাকের কলকাতা দপ্তর ও প্রতীকের জৈনের বাসভবনে অভিযানের পর থেকেই সংস্থাটি কোণঠাসা। এই ডামাডোলের মধ্যেই আই-প্যাক তাদের কর্মীদের ২০ দিনের ছুটিতে পাঠিয়ে দিয়েছে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও তৃণমূল কংগ্রেস একে বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছে। ঘাসফুল শিবিরের দাবি, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়ে তাদের নির্বাচনী কৌশলকে দুর্বল করার চেষ্টা চলছে।

তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় আই প্যাকের কাজ বন্ধের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তবে মনে করা হচ্ছে। পুরোপুরি কাজ বন্ধ না হলেও কাজের ধরন পরিবর্তন করতে চলেছে এই পেশাদার ভোটকুশলী সংস্থা। অন্যদিকে তৃণমূলও বসে নেই তাঁরাও তাদের দলীয় কর্মীদের মাঠে নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Iranian Aircraft | আমেরিকার চোখে ধুলো দিয়ে পাকিস্তানে লুকোনো ছিল ইরানের যুদ্ধবিমান! ফাঁস চাঞ্চল্যকর তথ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও ইরানের মধ্যে সাম্প্রতিক...

CM Suvendu Adhikari | মমতার নিরাপত্তায় কোনও আপস নয়! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...