Eden Gardens | উচ্চতা বাড়ছে ইডেন গ্যালারির ফেন্সিংয়ের

শেষ আপডেট:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চতা বাড়ছে ইডেন গার্ডেন্সের গ্যালারির ফেন্সিংয়ের। সঙ্গে বাড়ছে নিরাপত্তাও। গত ২২ মার্চ ইডেনে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের মাঝে বিরাট কোহলি দর্শনের লক্ষ্যে মাঠে ঢুকে পড়েছিলেন এক ক্রিকেটপ্রেমী। পৌঁছে গিয়েছিলেন কোহলির সামনে। যা নিয়ে পরবর্তী সময়ে কম বিতর্ক হয়নি। বর্ধমানের সেই ক্রিকেটপ্রেমীকে পরে গ্রেফতারও করেছিল কলকাতা পুলিশ। আপাতত তিনি জামিনে মুক্ত। ইডেনে আইপিএলের বাকি ম্যাচে তাঁর মাঠে ঢোকাও নিষিদ্ধ হয়েছে।

সাম্প্রতিক অতীতের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী বৃহস্পতিবারের ইডেনে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লক্ষ্যে নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। একইসঙ্গে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারির ‘জি’ ও ‘এফ’ ব্লকের ফেন্সিংয়ের উচ্চতাও নিরাপত্তার স্বার্থে বাড়ানো হল। রাতের দিকে সিএবি সূত্রে আজ এই খবর জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামীদিনে ইডেনে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি ফের না হয়, তা নিয়েও সতর্ক কলকাতা পুলিশ। মাঠে ম্যাচের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের আরও বেশি করে গ্যালারিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।

Categories
Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tutu Bose | টুটু বোসের প্রয়াণে শোকাতুর শুভেন্দু-মমতা-বিমান! এক যুগের সমাপ্তি কলকাতা ময়দানে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের...

Ashoke Kirtania | ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’! র‍্যাশন দুর্নীতিতে অফিসারদেরও চরম হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন সরকারের খাদ্যমন্ত্রী হিসেবে...

KOLKATA POLICE | বিজেপির জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির নির্বাচনী জয়ের পরপরই কলকাতা...

Bhangar Vote Nawsad Siddiqui | বদলে গেল ভাঙড়! মিলল না অশান্তির ‘প্রচ্ছদ’, শান্তিপূর্ণ ভোট মিটতেই ৫০ হাজার ভোটে জয়ের দাবি নওশাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষ আর বোমা-বারুদের ধোঁয়াই...