Recipe | হোক স্বাদবদল! একঘেয়ে পদ ছেড়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ডিম-সর্ষে’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিম ঝোল, সেদ্ধ, অমলেট, ভুর্জি আমরা প্রায়ই খেয়ে থাকি। তবে এই একঘেয়ে পদ ছেড়ে ডিম দিয়েই নতুন কোনও পদ বানিয়ে ফেলতে পারেন। সন্ধান রইল সেরকমই একটি পদ ‘ডিম-সর্ষে’র। রইল রেসিপি (Recipe)।

উপকরণ:

৪টি ডিম, ১ কাপ টক দই, দেড় চা-চামচ কাশ্মীরি লংকাগুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং চিনি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ২ টেবিল চামচ সর্ষেবাটা

প্রণালী:

প্রথমে ডিমগুলি সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে ফেলুন। তারপর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে সমান দু’ভাগে করে নিন।

এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে কাশ্মীরি লংকাগুঁড়ো, চিনি, নুন, সর্ষেবাটা, টক দই ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, নুন এবং চিনি যেন ভালোভাবে মিশে যায়। এরপর মশলার ওই মিশ্রণে অর্ধেক করে নেওয়া ডিমগুলো ঢেলে দিন। বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বরং উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...